Halloween: মুখে ভূতের ট্যাটু স্টিকার লাগিয়ে মহা ফ্যাসাদে

সোশ্যাল মিডিয়ায় ট্য়াটু তোলার ভিডিয়ো

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শখ হয়েছিল ভূত সাজার। নিজেও সাজবেন, মেয়েকেও সাজাবেন। তাই, মুখ ভূতের মতো করে তুলতে মা তাঁর জন্য এবং মেয়ের জন্য বাজার থেকে কিনে আনেন ট্যাটু স্টিকার। হ্যালোউইন উৎসবে মহানন্দে সেই স্টিকার মুখে সাঁটিয়েছিলেন। বাকিদের সঙ্গে নাচানাচিও করলেন। বাড়ি ফিরে শুরু হল স্টিকার তোলার লড়াই। স্টিকার আর ওঠে না। সেই স্টিকার তোলার জন্য মুখে কি না ঘসেছেন। বাকি ছিল ঝামা দিয়ে ঘষা। ট্যাটু স্টিকার তোলার ভিডিয়ো আবার সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। খবর দ্য ডেইলি মিরর পত্রিকার।

মুখে ভূতের স্টিকার লাগিয়েছেন ৪৬ বছরের এলিজাবেথ রোজ। মেয়ের মুখেও সেই স্টিকার লাগিয়েছেন। আনন্দের সঙ্গে ভূতের নিত্যে মেয়েকে নিয়ে নাচানাচিও করেছেন। বাড়ি ফেরার পর শুরু হয় ঝামেলা। একসময় দূর ছাই বলে হাল ছেড়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি সেই কাণ্ডকারখানার ভিডিয়ো পোস্ট করেছেন। সেই ভিডিয়ো দেখে নেটিজেনরা নানা প্রতিক্রিয়া দিয়েছেন।

এক নেট নাগরিক লিখেছেন, ওই অবস্থায় অফিসে গেলে কর্মীরা ভয় পেয়ে যাবেন। ভয় পাওয়ারই কথা। সাত সকালে অফিসে জ্যান্ত ভূত প্রবেশ করলে কে না ভয় পাবে।

এক নেট নাগরিকের পরামর্শ দোকান থেকে প্যাক তোলার টেপ কিনে সেটা মুখে লাগিয়ে রাখুন। দেখবেন ট্যাটুও উঠেছে। হয়তো একটা-দুটো দাঁতও সঙ্গে উঠে আসবে। এক নেট নাগরিকের পরামর্শ, স্বীকার করতে নেই যে মুখটা আপনার। তবে নিচের কয়েকটা আইটেম মুখে লাগানোর পরামর্শ দিচ্ছি –

ভদকা, অ্যান্টি ব্যাক্টিরিয়া জেল, সেলোটেপ, ওলিভ ওয়েল, নেল পালিশ রিমুভার। যে কোনও একটা লাগিয়ে দেখুন উপকার পাবেন।

আরও পড়ুন Halloween: ভূতের উৎসবে জ্যান্তভূত, ইন্টারনেটে ভাইরাল ভয়ঙ্কর এই ছবি

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা