বার্গারের ভিতরে আইলাইনার দেখে থ গ্রাহক

বার্গারের দাম ফেরত হোটেলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুই ছেলেকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন মা। অর্ডার দিয়েছিলেন বার্গারের। বার্গার মুখে দিতে দাঁতে কিছু ঠেকল। সন্দেহ হওয়ায় তিনি গোটা বার্গার দুই হাতে অর্ধেক করেন। দেখেন, বার্গারের মধ্যে পেন্সিলের টুকরো। ওয়েটারকে ডেকে বিষয়টি জানালে ওয়েটার তাকে বলে চিন্তা করার কিছু নেই। ওটা গ্রিজ পেন্সিল। বার্গারের ব়্যাপার মার্ক করার জন্য গ্রিজ পেন্সিল ব্যবহার করা হয়। এই নিয়ে প্লিজ হৈচৈ করবেন না। আমরা বার্গারের দাম ফেরত দিয়ে দিচ্ছি। মহিলা ওয়েটারের অনুরোধ মেনে নেন। খবর লিভারপুল ইকোর।

লিভারপুল ইকোর প্রতিবেদন অনুসারে, দুই ছেলেকে নিয়ে সোমবার রেস্টুরেন্টে গিয়েছিলেন লিয়ান্নে ড্যালি। অর্ডার দেন তিনটি বার্গার। একটি তাঁর জন্য, বাকি দুটি দুই ছেলের জন্য। ওয়েটার ওই মহিলার পছন্দ অনুযায়ী বার্গার টেবিলে পৌঁছে দেয়।লিভারপুল ইকোকে লিয়ান্নে জানিয়েছেন, ওয়েটার বার্গার টেবিলে দেওয়ার পর ছেলে আমায় ট্রে এগিয়ে দেয়। সামান্য খাওয়া হয়ে গিয়েছিল। খেতে ভালোই লাগছিল। বার্গার অর্ধেক খাওয়ার পর দেখি ভিতরে কিছু একটা রয়েছে। দুই হাত দিয়ে বার্গার ভাঙতেই দেখি ভিতরে রয়েছে আইলাইনারের মতো কিছুই। ওয়েটারকে ডেকে পাঠিয়ে বিষয়টি জানালে সে আমায় উল্টে শান্ত থাকার আবেদন জানায়। সেই সঙ্গে বলে, চিন্তা করার কিছু নেই। ওটা একটা গ্রিজ পেন্সিল। বার্গারের ব়্যাপারে দাগ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। আমরা আপানাকে বার্গারের পুরো দাম ফেরত দিয়ে দিচ্ছি। এই নিয়ে প্লিজ চিৎকার চেঁচামেচি বা হৈচৈ করবেন না।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা