🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

‘আলোচনা ছেড়ে হামলা করুন’, আত্মহত্যার আগে ট্রাম্পের উদ্দেশ্যে আকুতি ইরানি যুবকের

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে ততই বাড়ছে ইরান-আমেরিকার সংঘাতের আশঙ্কা। হামলার সেই জল্পনা উস্কে দিলেন এক ইরানের যুবক। তিনি ট্রাম্পের কাছে একটি বিশেষ আবেদন করে আত্মহত্যা করেছেন। তা নিয়েই নতুন করে বেড়েছে উত্তাপ। মার্কিন প্রেসিডেন্টের কাছে আবেদনে ওই যুবক আবেদন করেছেন, ইরানের সঙ্গে কোনো আলোচনা নয়, দেশটিতে হামলা করুন।

জানা গিয়েছে, পুরিয়া হামিদি নামে তেহরানের ওই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ১০ মিনিট ৪৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেছেন ইরানের সঙ্গে আলোচনা না করে হামলা করার কথা। যুবকের আবেদনের মূল উদ্দেশ্য ছিল ইরানে বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী হামলা এবং ইরানি সরকারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বুশেহারের বাসিন্দা হামিদিকে বলতে শোনা যায়জায়”জখন আপনরা এই ভিডিও দেখছেন ততক্ষণে আমি আর বেঁচে নেই।” 

আরও পড়ুন: মাত্র হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষণের জন্য বন্ধুদের হাতে তুলে দিল পাষণ্ড স্বামী

গত ৫ ফেব্রুয়ারি ইউটিউবে নিজের ‘পুওরওয়াই এক্স’ নামে চ্যানেলে ভিডিও করে হামিদি  বলেছেন, ইরানে সরকার বিরোধী  বিক্ষোভে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, এই সংখ্যা রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে নিহতের চেয়েও বেশি।  হামিদির পোস্ট করা ওই ভিডিও’র শিরোনাম ছিল, “এটি আমার আত্মত্যাগ- দয়া করে আমার দেশকে মুক্ত করুন।” এই মুক্তির জন্য তিনি মার্কিন প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।   যুবক  মৃত্যুর আগে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেইনির সঙ্গে যে কোনও চুক্তি মানে নিহত বিক্ষোভকারীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।   বিদেশি সাহায্যের আবেদন করে যুবক বলেছেন, “আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, দয়া করে এই চুক্তি বন্ধ করুন, ভিডিওতে আকুতি জানান এই যুবক। হামিদি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানিদের বিক্ষোভ চালিয়ে যেতে বলেছিলেন, আমরা তা করেছি, আমরা তাকে বিশ্বাস করেছি।” 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শীতকালীন অলিম্পিক্সে ‘ধুরন্ধর’ এর গানে নাচলেন রুশ স্কেটার

ভিডিও কলের কনফারেন্সে কানাডার দম্পতির বিবাহবিচ্ছেদ হল মহারাষ্ট্রের থানেতে

নিজের শুক্রাণু ব্যবহার করে ‘শিশু প্রজনন ফার্ম’ গড়তে চেয়েছিলেন কুখ্যাত যৌন অপরাধী এপস্টিন

জন্মহার বাড়াতে বিদেশি কুমারী মেয়ে আমদানির‌ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

কানাডায় বন্দুকবাজের হামলা, গুলিতে ঝাঁঝরা ভারতীয় বংশোদ্ভূত তথ্যপ্রযুক্তি কর্মী

খামেইনি ভাঙলেন ৩৭ বছরের প্রথা, ইরানে হামলা কি সময়ের অপেক্ষা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ