মাত্র হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষণের জন্য বন্ধুদের হাতে তুলে দিল পাষণ্ড স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: নারী নির্যাতনের দেশের মধ্যে একেবারে প্রথম দিকেই রয়েছে উত্তরপ্রদেশ। এমনটাই বলা হয় সমীক্ষায়। এবারও এক ভয়াবহ ঘটনায় সামনে এসেছে উত্তরপ্রদেশের নাম। যে খবর সামনে আসার পর সাধারণ মানুষের লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে। কেউ ভাবতেই পারছেন না স্বামী হয়ে স্ত্রীর সঙ্গে কেউ কীভাবে এই ঘটনা ঘটাতে পারে। উত্তরপ্রদেশ পুলিশ এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে  গ্রেফতার করেছে। জানা গিয়েছে যে মহিলার উপর অত্যাচার হয়েছে তাঁর স্বামী মাত্র ১,০০০ টাকার বিনিময়ে স্ত্রীকে তাঁর বন্ধুদের হাতে তুলে দেন বলে বলে অভিযোগ। 

লজ্জাজনক এই ঘটনাটি ঘটেছে  উত্তর প্রদেশের বাদাউন জেলায়।  পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় ফৈজগঞ্জ বেহতা থানা এলাকার ৩০ বছর বয়সী এক মহিলা অভিযোগ দায়ের করে জানান তাঁর স্বামী  ১০০০ টাকার বিনিময়ে তাঁর বন্ধুদের কাছে পাঠিয়ে দেন। এই চাঞ্চল্যকর তথ্য  সামনে আসার পর, পুলিশ তাৎক্ষণিকভাবে মামলাটির তদন্ত শুরু করে।  মহিলা দাবি করেছেন যে বালকিষণ এবং পাপ্পু নামে দুই ব্যক্তি তাকে একটি ইউক্যালিপটাস বাগানে নিয়ে গিয়ে একে একে ধর্ষণ করে। এই ভয়াবহ ঘটনার পর নির্যাতিতা ন্যায়বিচারের জন্য পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।  মহিলার অভিযোগের ভিত্তিতে, পুলিশ তাঁর স্বামী এবং তার দুই বন্ধুর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। একজন পুলিশ কর্তা জানিয়েছেন  সোমবার, মহিলাকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা মহিলা হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে, পুলিশ মামলায় দুই অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে। মহিলার স্বামী এখনও পলাতক। 

আরও পড়ুন: জন্মহার বাড়াতে বিদেশি কুমারী মেয়ে আমদানির‌ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায়

গ্রামীণ পুলিশ সুপার (এসপি গ্রামীণ) হৃদয়েশ কাঠেরিয়া জানিয়েছেন, মামলার আরও তদন্ত চলছে এবং মেডিকেল রিপোর্ট পাওয়ার পর যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি নিশ্চিত করেছেন যে অভিযুক্ত পাপ্পু এবং বালকিষণ উভয়কেই গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহিলার স্বামী ছুটন, যিনি বর্তমানে পলাতক, তাকে খুঁজতে দুটি পুলিশ দল  গঠন করেছে। 

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক