আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণের দায় স্বীকার করল ইসলামিক স্টেট

পাশাপাশি স্থানীয় হাসপাতালে আহতের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে ইতিমধ্যেই রক্তের অভাব দেখা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জুম্মাবারের নামাজ পড়ার দিন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে উত্তর-পূর্বের আফগানিস্তানের কুন্দুস এলাকার এক মসজিদে। সেই ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৪৬ জনের। গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ১৪০ জন আফগানি। আর এই বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে ইসলামিক স্টেটের জঙ্গি গোষ্ঠী। আগেই অনুমান করা হয়েছিল এই হামলার পিছনে তালিবান বিরোধী জঙ্গি গোষ্ঠী থাকতে পারে। আর সেটাই প্রমাণ হল। এএফপি নিউজের মারফত জানা গিয়েছে, টেলিগ্রাম অ্যাপে একটি চ্যানেলের মাধ্যমে এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠীরা।

তালিবানদের কুক্ষিগত হওয়ার পর থেকেই নড়কযন্ত্রণা ভোগ করতে হচ্ছে আফগানিদের। এই নিয়ে একাধিকবার বিস্ফোরণে কেঁপে উঠেছে আফগানিস্তান। যার মধ্যে শুক্রবারই দুপুরে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের কুন্দুস। জানা গিয়েছে এদিন দুপুরে কুন্দুসের একটি মসজিদে যখন জুম্মার নমাজ পড়া হচ্ছিল তখনই ওই মসজিদের ভিতরে বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যেই এই বিস্ফোরণের বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে কোথাও দেখা যাচ্ছে যে বিস্ফোরণের পরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে একাধিক লাশ। আবার কোথাও দেখা যাচ্ছে প্রকাশ্য রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে একাধিক মানুষ। তার মাঝখান দিয়েই প্রাণভয়ে এবং আতঙ্কে এপ্রান্ত থেকে অপ্রান্ত দৌড়াচ্ছেন এলাকাবাসীরা।

কুন্দুসের বাসিন্দা জালমাই আলোকজাই নামের এক স্থানীয় ব্যবসায়ী এই বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছান চিকিৎসকদের সাহায্য করার জন্য। তিনি এই ঘটনার বীভৎসতা বর্ণনা করে জানান, তিনি নিজের চোখে অন্তত ৪০টি মৃতদেহ দেখেছেন। পাশাপাশি স্থানীয় হাসপাতালে আহতের সংখ্যা এতটাই বেড়ে গিয়েছে যে ইতিমধ্যেই রক্তের অভাব দেখা দিয়েছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়