রেস্তোরাঁয় নারীদের প্রবেশ নিষেধ, নির্দেশ জারি তালিবান সরকারের

আপাতত, এই নির্দেশ হেরাত প্রদেশের খোলা রেস্তোরাঁর ক্ষেত্রেই প্রযোজ্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেস্তোরাঁতে নারীদের প্রবেশ নিষেধ করল তালিবান (TALIBAN) সরকার। বলা হয়েছে, আফগানিস্তানের হেরাত প্রদেশে উন্মুক্ত এবং বাগান আছে এমন রেস্টুরেন্টে নারীরা যেতে পারবেন না। না, বরের সঙ্গেও যাওয়া যাবে না। ধর্মীয় নেতাদের মত, এতে লিঙ্গ মিশ্রণ ঘটে। তাই তাঁরা দ্বারস্থ হয়েছিলেন তালিবান সরকারের। আর তাতেই সরকারের এই নিদান।

আফগান কর্মকর্তাদের দাবি, নারীদের হিজাব না পরা এবং নারী-পুরুষ মেলামেশা আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত, এই নির্দেশ হেরাত প্রদেশের খোলা রেস্তোরাঁর ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে যেতে পারবেন শুধুমাত্র পুরুষরা। তবে মনে করা হচ্ছে, পরে পার্কেও এই নিষেধাজ্ঞা জারি হতে পারে।

বলা হয়েছে, ‘বিশিষ্ট’ মানুষদের বারবার অভিযোগ আসার পরে ‘গণ্যমান্য’ ব্যক্তিদের পরামর্শ নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নারী এবং পুরুষ একসঙ্গে কাজ করা ঠেকাতেও উদ্যোগী হচ্ছে সরকার, সূত্রের খবর এমনটাই।

ক্ষমতা দখলের পরে সরকারের প্রতিশ্রুতি ছিল, নারীদের পথ রোধ করা হবে না। তবে এখানে বর্তমান সরকারের নির্দেশে ষষ্ঠ শ্রেণির পরে বালিকাদের পড়া বন্ধ। জাতি সংঘ সহ একাধিক জায়গায় চাকরি করায় নিষেধাজ্ঞা। নিষেধ ব্যায়ামাগার যাওয়াতেও। নিষেধাজ্ঞা জারি নারী ও পুরুষ ভ্রমণের ক্ষেত্রেও।   

বিশ্বকাপে রেকর্ডের পর মেসিকে নিয়ে করা প্রশ্নে চটলেন রোনাল্ডো, যা বললেন…

গেস্ট হাউসে পুলিশের হানায় যৌনচক্রের পর্দাফাঁস, আটক ৭

সমুদ্র, পাহাড়ের অনন্য মেলবন্ধন, গোয়া ছেড়ে ঘুরে আসুন কর্নাটকের গোকর্ণ

মোবাইল ফোন বাজারে শোরগোল ফেলতে আসছে Nothing Phone 4b

বর্ষার মরশুমে ভিড় বাড়ছে এই ‘অচেনা’ গন্তব্যগুলিতে, জুনেই ঘুরে আসতে পারেন

উত্তরে জারি লাল সতর্কতা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আজ কেমন থাকবে আবহাওয়া?

১১,০০০ mAh ব্যাটারি! নতুন Honor X80 Pro Max নিয়ে প্রযুক্তি দুনিয়ায় তুঙ্গে চর্চা

ঘুম থেকে ওঠার সময় তাড়াহুড়ো? এই অভ্যাসেই বাড়তে পারে কোমর ব্যথার ঝুঁকি

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

রাতে হনুমানজির পুজো কেন শুভ বলে মনে করা হয়? মাহাত্ম্য জানলে অবাক হবেন

সামান্য ভুলেই  হতে পারে চরম সর্বনাশ, অম্বুবাচীর দিনগুলিতে কোন কাজ নিষিদ্ধ?

মেষ ও কর্কটের অর্থপ্রাপ্তি, কুম্ভের কর্মোন্নতি, আপনার রাশি কী বলছে?