গুগলের পর এবার কর্মী ছাঁটাই ওয়াল্ট ডিজনিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : গুগলের পর এবার কর্মী ছাঁটাই করতে চলেছে ওয়াল্ট ডিজনি। তবে ঠিক কত কর্মী ছাঁটাই হতে চলেছে সেই বিষয়টি অবশ্য জানা যায়নি। সামনের মাসেই কর্মী ছাঁটাই হতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ডিজনির পিক্সার স্টুডিওতে বেশ কিছু প্রোডাকশানের কাজ শেষ হয়েছে। বর্তমানে চাহিদার থেকে বেশি লোক কাজ করছিল এই সংস্থায়। সেজন্যই এই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। চলতি বছর কর্মরত কর্মীদের মধ্যে ২০ শতাংশ ছাঁটাই হতে পারে। পিক্সার অ্যানিমেশন স্টুডিওতে এখন ১৩০০ লোক কাজ করেন। কর্মী ছাঁটাইয়ের ফলে সেই সংখ্যাটি হাজারের নীচে নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। চলতি বছরই এই কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চালু থাকবে। কর্মী ছাঁটাইয়ের ফলে বেশ কিছু মানুষ কর্মহীন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

তবে ঠিক কত জন কর্মী এই স্টুডিওতে কর্মহীন হয়ে পড়বেন, সেই বিষয়টি অবশ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ডিজনি স্টুডিওর তরফে জানানো হয়েছে, কর্মী ছাঁটাই হলেও স্টুডিওর কাজকর্মে কোনও প্রভাব পড়বে না। চলতি বছর যে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ডিজনি, সেবিষয়টিও আভাস দিয়েছিলেন সিইও বব আইগার। ২০২২ সালে সংস্থার দায়িত্ব নিয়েছিলেন আইগার। দায়িত্ব নেওয়ার পর আইগার জানিয়েছিলেন, সংস্থার কনটেন্টের পরিমাণ কমবে। উল্লেখ্য, ২০০৬ সালে পিক্সার অ্যানিমেশন স্টুডিওকে অধিগ্রহণ করেছিল ডিজনি। কিছুদিন আগে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে গুগলও। চাকরি হারিয়েছেন প্রায় শতাধিক কর্মী। শুধু চলতি বছরই নয়, এর আগে প্রায় ২০ হাজার কর্মীকে একসঙ্গে ছাঁটাই করেছে গুগল।

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল