দক্ষিণ কোরিয়ার নাগরিকদের বয়স এক থেকে দুই বছর কমে যাচ্ছে, কিন্তু কেন?

দীর্ঘদিন ধরে ব্যবহৃত 'কোরিয়ান এজ ক্যালকুলেশন' পদ্ধতি বাতিল হচ্ছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সুযোগ সুবিধা পেতে বয়স ভাঁড়ানো নতুন কিছু নয়। অনেকেই বয়স ভাঁরাতে নানা পথ অবলম্বন করেন। কিন্তু বয়স কমাতে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের সেই পথে হাঁটতে হচ্ছে না। কেননা, সরকারের এক সিদ্ধান্তেই অধিকাংশ নাগরিকদের বয়স এক থেকে দুই বছর কমছে। বৃহস্পতিবার জাপানের সংসদ এ বিষয়ে এক বিল পাস করেছে। যার ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত ‘কোরিয়ান এজ ক্যালকুলেশন’ পদ্ধতি বাতিল হচ্ছে। আগামী জুন মাস থেকে নয়া বয়স গণনা পদ্ধতি চালু হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এক প্রতিবেদনে জানিয়েছে, ‘দীর্ঘদিন ধরেই কোরিয়াতে দেশের নাগরিক বয়স গণনার জন্য ‘কোরিয়ান এজ ক্যালকুলেশন’ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। যার ফলে কোনও শিশু যদি কোন বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ভূমিষ্ঠ হয় তাহলে তার বয়স এক বছর হিসেবে ধরা হয়। ক্যালেন্ডারের পাতা উল্টাতেই নতুন বছরের জানুয়ারিতে ওই শিশুর বয়স হয়ে যেত দুই বছর। অর্থা‍ৎ ৩১ ডিসেম্বর কোনও শিশু জন্ম নিলে পরের দিন পয়লা জানুয়ারি তার বয়স হয়ে যেত দুই বছর। দীর্ঘদিন ধরেই ওই পদ্ধতি বাতিলের দাবিতে সরব ছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে প্রচারে নেমে বয়স গণণা পদ্ধতি সংস্কারের আশ্বাস দিয়েছিলেন ইয়ুন সুক ইওল।’

শেষ পর্যন্ত নিজের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি রাখলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সংসদে বয়স গণনা পদ্ধতি নিয়ে নতুন বিল পাশ হওয়ার পরে প্রেসিডেন্টের দফতরের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বয়স গণনা পদ্ধতি সংক্রান্ত সংশোধনী পাশ হওয়ায় আগামী জুন থেকে দেশের সব নাগরিকের বয়স ১ বা ২ বছর কমবে। নতুন পদক্ষেপ বয়স সংক্রান্ত বিভিন্ন আইনি জটিলতা দূর করবে। দেশে এক বয়স বলে বিদেশে আরেক বয়স বলা দক্ষিণ কোরিয়ার নাগরিকদেরও স্বস্তি দেবে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা