সংস্থার বড়কর্তা-সহ ২০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে অ্যামাজন

খবর নিউইয়র্ক টাইমসের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বোঝা হাল্কা করতে চাইছে অ্যামাজন। অতিমারিকালে যাদের নেওয়া হয়েছিল, তাদের এবার সংস্থা থেকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিতে চাইছে। সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।

অ্যামাজন যে কর্মী ছাঁটাই করতে চলেছে, সেটা গত মাসেই ফাঁস করে নিউ ইয়র্ক টাইমস। তাদের প্রতিবেদন অনুসারে, ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন বোর্ড অব ডাইরেক্টর্স। সেটা ছিল প্রাথমিক রিপোর্ট। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, কর্মী ছাঁটাইয়ের সংখ্যা এক ধাক্কায় দ্বিগুন করেছে। সংস্থা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, অ্যামাজন তাদের বিশেষ কয়েকটি বিভাগের কর্মীদের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। ছাঁটাইয়ের ২৪ ঘণ্টা আগে কর্মীকে নোটিশ পাঠানো হবে ই-মেলের মাধ্যমে। তবে নিয়োগের সময় স্বাক্ষরিত চুক্তিতে চাকরি শেষে যে সব সুযোগ-সুবিধার উল্লেখ রয়েছে, ছাঁটাই হওয়া কর্মীরা সেই সুযোগ পাবে বলে অ্যামাজন জানিয়ে দিয়েছে।  

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, গত কয়েকদিন ধরেই অ্যামজন তাদের সব বিভাগের ম্যানেজারদের কাজের ওপর আরো বেশি করে মনোনিবেশের পরামর্শ দিয়েছেন।

অ্যামাজনের এক কর্মী জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই দফতরে কর্মী ছাঁটাইয়ের খবর ভাসতে শুরু করে। কর্মীরা রীতিমতো শঙ্কিত হয়ে পড়েন। গত অক্টোবর থেকেই অ্যামাজন তাদের উৎপাদনের লক্ষ্যমাত্রা কমিয়ে দিয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, অক্টোবরেই বোঝা গিয়েছিল অ্যামাজন কর্মীসংখ্যা কমিয়ে আনতে চায়। 

আরও পডুন ভারত থেকে আংশিক ব্যবসা গোটাচ্ছে অ্যামাজন, ছাঁটাইয়ের মুখে শতাধিক

বারবার ঢেকুর উঠছে! জটিল কোনও রোগের ইঙ্গিত নয় তো? এখনই সাবধান হন…

বাড়ির এই দিকে লাগান দুর্লভ ব্রহ্মকমল, ফুল ফুটতেই বদলাবে ভাগ্য

অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে, পুরনো প্রেম ফিরবে, খরচে লাগাম টানুন

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল