এবার ছাঁটাইয়ের খাঁড়া অ্যামাজনে, ‘হিট লিস্টে’ ১০ হাজার

টুইটার, মেটার পর এবার অ্যামাজন। এই সংস্থার কর্মীদের উপরেও ছাঁটাইয়ের খাঁড়া নামতে চলেছে। চলতি সপ্তাহে নাকি ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি : টুইটার, মেটার পর এবার অ্যামাজন। এই সংস্থার কর্মীদের উপরেও ছাঁটাইয়ের খাঁড়া নামতে চলেছে। চলতি সপ্তাহে নাকি ১০ হাজার কর্মীকে ছাঁটাই করা হবে। এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। জানা গিয়েছে, ছাঁটাই হতে চলা কর্মীদের বেশিরভাগই ই-কমার্স সংস্থার ডিভাইস ইউনিটের। এই ইউনিটেরই ‘প্রোডাক্ট’ ভয়েস-সহকারী অ্যালেক্সা। এছাড়া সংস্থার রিটেন বিভাগ এবং মানব সম্পদ বিভাগেও কর্মীদেরও ছাঁটাই করা হবে।

গত বছরের ৩১ ডিসেম্বরের তথ্য অনুযায়ী, ১.৬ মিলিয়নেরও বেশি ফুল-টাইম এবং পার্ট-টাইম কর্মচারী রয়েছে অ্যামাজনে। এই আবহে সম্প্রতি অ্যামাজন ঘোষণা করেছিল যে, আগামী কয়েক মাসের জন্য কর্পোরেট কর্মী নিয়োগ স্থগিত করা হচ্ছে। আর এবার জানা গিয়েছে, কর্মীদের ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অ্যামাজনের তরফে জানানো হয়েছিল যে চলতি বছরে উৎসবের মরশুমে (বড়দিন এবং নববর্ষ) সংস্থার ব্যবসার পরিমাণ আগের তুলনায় হ্রাস পাবে। যদিও এই সময়কালেই সংস্থার সবথেকে বেশি আয় হত আগের বছরগুলিতে। এই আবহে আয় কমার সতর্কবার্তার পরই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে অ্যামাজন। অ্যামাজনের বক্তব্য, আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো নয়। গ্রাহকদের কাছে খরচ করার মতো হাতে টাকা নেই। উল্লেখ্য, এই বছরে অ্যামাজনের শেয়ারের মূল্য এ পর্যন্ত প্রায় ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।

এর আগে ফেসবুক ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল। এক ধাক্কায় ১৩ শতাংশ কর্মী ছেটে ফেলেছিল মার্ক জাকারবার্গের সংস্থা। এছাড়া মাইক্রোসফ্ট, টুইটার, স্ন্যাপের মতো সংস্থাও কর্মী ছাঁটাই করেছে। আর এবার আরও এক মার্কিন সংস্থা বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করার পথে হাঁটতে চলেছে।

বাইশ গজের পরে বীরেন্দ্র শেওয়াগের নতুন ইনিংস, সঞ্চালকের ভূমিকায় ‘বীরু’

ফুটবলের জন্য রাজ সিংহাসনকে ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

প্রধান শিক্ষককে পেটানোর শাস্তি, জলপাইগুড়ির স্কুল থেকে ছাত্রদের টিসি ধরানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

নেশায় বুঁদ হওয়ার পালা, এবার আয়ুর্বেদিক ‘হুক্কা’ নিয়ে হাজি বাবা রামদেব

BRICS Summit: পুতিনকে তামিল বইয়ের রুশ সংস্করণ উপহার মোদির

‘হ্যাঁ, মা হচ্ছি, আমি কারও বাবারটা খাই না’, ৬৭ বছরে ‘গর্ভবতী’ গুঞ্জন নিয়ে মুখ খুললেন নীনা গুপ্তা

কলকাতা হাইকোর্টের নির্দেশে অফিস ছাড়া হচ্ছেন অভিষেক!

‘গুজরাত কি পাকিস্তানে?’ ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতর্কে ক্ষোভ প্রকাশ পরেশ রাওয়ালের

হাসিনা জমানায় ভারতের সঙ্গে হওয়া ১০১ সমঝোতা চুক্তি বাতিলের পথে তারেক সরকার!

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

রাতে ঘুমন্ত স্ত্রী-তিন কন্যাকে মাথা থেঁতলে খুন, সকালে বাবাকে চা দিয়েই ফেরার ঘাতক

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস