চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অ্যাম্বুল্যান্স ধর্মঘট ব্রিটেনে, স্তব্ধ চিকিৎসা পরিষেবা

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনে শুরু হল অ্যাম্বুল্যান্স ধর্মঘট। দাবি-দাওয়া নিয়ে সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ায় তারা ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ধর্মঘটের ডাক দেয় অ্যাম্বুল্যান্স কর্মচারি সমিতি। তাদের এই সিদ্ধান্তে সিঁদুরে মেঘ দেখছে সরকার। আতঙ্কিত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগী এবং তাঁদের পরিবার। ৩০ বছরে এই প্রথমবার অ্যাম্বুল্যান্স কর্মচারি সমিতি ধর্মঘটের ডাক দিল। স্বাস্থ্যমন্ত্রী স্টিব বার্কলে কড়া ভাষায় এই ধর্মঘটের নিন্দা করেছেন। ধর্মঘট ডেকেছে অ্যাম্বুল্যান্স কর্মচারিদের তিন সংগঠন-ইউনিসন, ইউনাইট এবং জিএমবি।

মেল অনলাইনের খবর অনুসারে, গতকাল রাতে তিন অ্যাম্বুল্যান্স কর্মচারি সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্যমন্ত্রী বার্কলে। সরকারের বয়ান অনুসারে, স্বাস্থ্যমন্ত্রী এই অচলাবস্থা কাটাতে আপ্রাণ চেষ্টা চালান। কিন্তু তিন সংগঠন তাদের দাবিতে অনড় থাকায় জটিলতা কাটেনি। যদিও তিন সংগঠনের সাধারণ সম্পাদক ক্রিস্টিয়ানা ম্যাকঅ্যানিয়া পাল্টা সরকারের ওপর দোষ চাপিয়েছেন। তিনি মেল অনলাইনকে জানিয়েছে, অ্যাম্বুল্যান্স ধর্মঘট ডাকার কোনও ইচ্ছে তাদের ছিল না। সরকার নিজেদের অবস্থানে অনড় থাকায় তারা বাধ্য হয়ে এই রাস্তা বেছে নিয়েছে।

সরকার আর শ্রমিক সংগঠনের দ্বৈরথে রোগী এবং রোগীর পরিবার আতঙ্কে রয়েছে। বিশেষ করে আতঙ্কিত প্রবীণ মানুষ ও তাদের পরিবারের সদস্যরা। আচমকাই শারীরিক অবস্থার অবনতি হলে কীভাবে অসুস্থ ব্যক্তিকে নিয়ে তারা হাসপাতালে যাবে, সেটা তারা বুঝে উঠতে পারছে না। ধর্মঘট কবে মিটবে সে ব্যাপারে কর্মী ইউনিয়ন থেকে কিছু বলা হয়নি। 

আরও পডু়ন ব্রিটেন থেকে কোহিনূর ফেরতের উপায় জানালেন হর্ষ গোয়েঙ্কা

Published by:

Share Link:

More Releted News:

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ