কম্পনে দুলে উঠল দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, জারি সুনামি সতর্কবার্তা

কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৭

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রবল কম্পনে দুলে উঠল দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকা। কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৭। কম্পন হয় রবিবার স্থানীয় সময় বেলা ১১টা নাগাদ। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা এদিন বিবৃতি প্রকাশ করে এই খবর দিতে গিয়ে জানিয়েছে, প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে সুনামি সতর্কবার্তা। 

মার্কিন ভূতাত্ত্বিক সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় সকাল ১১টা দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা সাত। কেন্দ্রস্থল ছিল পোর্ট অর্লি থেকে ২৫ কিলোমিটার দূরে, মাটির ২৭ কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সেন্টার থেকে জারি করা হয়েছে সুনামি সতর্কবার্তা। সমুদ্র উপকূলবর্তী এলাকার মানুষদের অবিলম্বে নিরাপদস্থানে চলে যেতে বলা হয়েছে। 

সতর্কবার্তায় বলা হয়েছে, ভূমিকম্পের ফলে সমুদ্র জলের উচ্চতা ০.৩ মিটার থেকে এক মিটার পর্যন্ত হতে পারে। সামুদ্রিক জলের উচ্ছ্বাসে প্লাবিত হতে পারে একাধিক অঞ্চল। অ্যাসোসিয়েটেড প্রেসের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত কোনও প্রান্ত থেকে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি হবে না, তা কোনওভাবেই বলা সম্ভব হচ্ছে না। কারণ, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা সাত। কম্পনের পরে বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়। 

কম্পনের প্রভাব সব থেকে বেশি অনুভূত হয় ভানাতুতে। এলাকাটি এমনিতে কম্পন প্রভাবিত। সোলোমন দ্বীপপুঞ্জ অন্ধকারে । বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত। 

আরও পড়ুন আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, হত ৯৫০

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা