সর্বনাশ! ৭৪ বছর বাদে ফের এক সঙ্গে ধেয়ে আসছে চার ভয়ঙ্কর ঘূর্ণিঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি: জলবায়ুর পরিবর্তন বদলে ফেলেছে পরিবেশের ভারসাম্য। আর তার ফলে মুহুর্মুহু বিপদের সম্মুখীন হচ্ছে গোটা বিশ্ববাসী। এবার নজিরবিহীনভাবে একই সময়ে শক্তিশালী চারটি আলাদা সামুদ্রিক ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘনীভূত হতে চলেছে। দুর্যোগের ইতিহাসে এমন ঘটনা কার্যত বিরল। আর ওই চার ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিয়েই শঙ্কিত হয়ে পড়েছেন আবহাওয়াবিদরা। নতুন করে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে সব কিছু হারানোর আশঙ্কায় দিন গুনতে শুরু করেছেন ফিলিপাইনের বাসিন্দারা।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) উত্তর-পূর্ব ফিলিপাইনে আছড়ে পড়েছিল টাইফুন ইনশিং। ফিলিপাইনের ওপর দিয়ে দক্ষিণ চিন সাগরে ঢুকে যাওয়ার পর ইনশিং পশ্চিম দিকে চিনের হাইনান প্রদেশের দিকে চলে যায়। এর পরে ভিয়েতনামে ঢুকে পড়ে। টাইফুন ইনশিংয়ের বাতাসের গতিবেগ আতলান্তিকের ক্যাটাগরি ৪ হারিকেনের সমান ছিল। প্রাণহানি না ঘটলেও প্রবল বৃষ্টিপাতের কারণে একাধিক এলাকায় ভূমিধসের মতো ঘটনা ঘটেছে।

ওই ধাক্কা সামলে ওঠার আগেই দুঃসংবাদ শুনিয়েছে জাপানের আবহাওয়া অফিস। যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, একই সঙ্গে চারটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত। ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে মেঘ। ১৯৫১ সালে ঝড় সংক্রান্ত রেকর্ড নথিবদ্ধ হওয়ার পর গত ৭৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বর মাসে চারটি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে। প্রশান্ত মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়ার কারণেই এমন দুর্যোগ নেমে আসছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

 

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার