এই মুহূর্তে

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হলেন কৃত্রিম বুদ্ধিমত্তার নেপথ্য কারিগররা

আন্তর্জাতিক ডেস্ক: টাইম ম্যাগাজিনের ২০২৫ সালের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে। তবে চলতি বছরে শীর্ষ স্থানে নেই কোনও একক ব্যক্তিত্ব। কারণ বৃহস্পতিবার টাইম ম্যাগাজিন চলতি বছরের সবচেয়ে প্রভাবশালী হিসেবে ‘আর্কিটেক্টস অব এআই’কে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা করেছে। অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার নেপথ্য কারিগররা এবার জায়গা করে নিয়েছেন এই তালিকায়। এনভিডিয়া বস জেনসেন হুয়াং, মেটা প্রধান মার্ক জুকারবার্গ, এক্স মালিক এলন মাস্ক এবং এআই “গডমাদার” ফেই-ফেই লি রয়েছেন এই তালিকায়।

বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনা এটাই জানাচ্ছে যে, এআই এবং এর পিছনে থাকা সংস্থাগুলি কত দ্রুত সমাজকে পুনর্গঠন করছে। টাইম ম্যাগাজিনের পক্ষ থেকে জানানো হয়েছে, “এনভিডিয়ার জেনসেন হুয়াং, ওপেনএআইয়ের স্যাম অ্যাল্টম্যান এবং এক্সএআইয়ের ইলন মাস্ক সেইসব উদ্যোক্তার মধ্যে রয়েছেন, যারা ‘ইতিহাসের নিয়ন্ত্রণ হাতে নিয়ে এমন প্রযুক্তি তৈরি করছেন এবং এমন সিদ্ধান্ত নিচ্ছেন, যা তথ্যপ্রবাহ, জলবায়ু এবং আমাদের জীবিকাকে পর্যন্ত পাল্টে দিচ্ছে।’ ম্যাগাজিনের পক্ষ থেকে আরও লেখা হয়েছে, “তাঁরা বদলে দিয়েছেন সরকারি নীতির গতিপথ, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পরিকাঠামো নতুন করে সাজিয়েছেন এবং রোবটকে মানুষের ঘরে পৌঁছে দিয়েছেন।” আরও বলা হয়েছে, “পারমাণবিক অস্ত্র আবিষ্কারের পর থেকে শক্তিধর দেশের সঙ্গে প্রতিযোগিতায় এআইই সবচেয়ে তাৎপর্যপূর্ণ উপাদান হয়ে উঠেছে।”

 ২০২২ সালের শেষের দিকে OpenAI-এর ChatGPT চালু হওয়ার মাধ্যমে প্রযুক্তির এক বিরাট উত্থান শুরু হয়। এটাই এখন বিশ্বজুড়ে প্রবলভাবে জনপ্রিয়। OpenAI-এর ChatGPT-এর প্রধান স্যাম অল্টম্যান সেপ্টেম্বরে বলেছিলেন, তাঁদের চ্যাটবট প্রতি সপ্তাহে প্রায় ৮০ কোটি মানুষ ব্যবহার করে। প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকার জন্য বড় বড় প্রযুক্তি সংস্থাগুলি AI এবং ChatGPT-এর পিছনের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। চলতি বছরে দুটি প্রচ্ছদ রয়েছে – একটি শিল্পকর্ম যেখানে কর্মীদের দ্বারা বেষ্টিত AI অক্ষরগুলি চিত্রিত করা হয়েছে, এবং অন্যটি প্রযুক্তি নির্মাণের পিছনে থাকা মানুষদের উপর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চূড়ান্ত পর্যায়ে ইরানে সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি, চাঞ্চল্যকর দাবি ইজরায়েলের

বাজারে দাঁড়িয়েই গুলিবিদ্ধ! কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

সুবর্ণ সুযোগ, ১৫,০০০ টাকার বিশাল ছাড়ে মিলছে Google Pixel 9a

মিনিয়াপোলিসে আইসিই এজেন্টদের গুলিতে নিহত আরও ১ মার্কিন নাগরিক

Airtel আনল ধামাকা অফার, কম খরচে আনলিমিটেড কলিং আর ডেটার মজা ৭৭ দিনের জন্য

মাত্র ১০মিনিটেই ফুল চার্জ, চলবে দেড় দিন! 10001 mAh ব্যাটারি নিয়ে আসছে এই ফোন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ