দক্ষিণ ইয়েমেনে অপহৃত জাতিসঙ্ঘের পাঁচ কর্মী

নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাতপরিচয় স্থানে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত ইয়েমেনে অপহৃত জাতিসঙ্ঘের পাঁচকর্মী। কে বা কারা অপহরণ করেছে, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফ্যান দুজারিক সাংবাদিক সম্মেলনে এই অপহরণের খবর দেন। তিনি বলেন, অপহরণের খবর পাওয়া এসেছে। কিন্তু বিশেষ কারণে এই বিষয়ে সবিস্তার কিছু বলা সম্ভব হচ্ছে না। ইয়েমেনে নিযুক্ত জাতিসঙ্ঘের বিশেষ দূত রাশেল গিকি এই খবর দিয়ে জানিয়েছেন, অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

ইয়েমেনের স্থানীয় পত্র-পত্রিকা এবং সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে সে দেশে আলকায়দার শাখা সংগঠনের সদস্যরা জাতিসঙ্ঘের বেশ কয়েকজন কর্মীকে অপহরণ করে অজ্ঞাতপরিচয়স্থানে নিয়ে গিয়েছে। কোনও কোনও প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচজন নয়, চারজনকে অপহরণ করা হয়েছে। ফলে, সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।   

অপহরণের ঘটনাটি ঘটে আবিয়ান প্রদেশের মুদিয়াহ জেলায়। এখনও পর্যন্ত কোনও বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তরফ থেকে বিবৃতি জারি করে অপহরণের খবর স্বীকার করা হয়নি।

একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অপহরণ করে ইয়েমেন স্থিত আলকায়দার শাখা সংগঠন।এই সংগঠনের দেশের পূর্ব এবং দক্ষিণ প্রান্তে অত্যন্ত সক্রিয়। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি নারকিয় হত্যাকাণ্ডের ঘটনায় তাদের নাম জড়িয়ে যায়। সম্প্রতি তারা একটি গ্রামে ঢুকে নির্বিচারে শতাধিক গ্রামবাসীকে খুন করে। হতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও কয়েকটি শিশু রয়েছে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের পরিস্থিতিতে জাতিসঙ্ঘ রীতিমতো উদ্বেগে রয়েছে।হুতি বিদ্রোহীদের বাড়বাড়ন্ত সেখানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। এই অবস্থায় জাতিসঙ্ঘের কয়েকজন কর্মীর অপহরণের খবর এলো।

আরও পড়ুন হুতি বিদ্রোহীদের খতম করতে আমিরশাহিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে আমেরিকা

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অফিসের কম্পিউটারে Whatsapp খুলছেন? ফাঁস হতে পারে গোপন তথ্য, সতর্ক করল কেন্দ্র

পশ্চিমবঙ্গেই ব্রাত্য বাংলা সিনেমা! হল-মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

বিয়েতে রাজকীয় উপহার! দুই বরের গলায় পরানো হল কোটি টাকার মালা