আর্নল্টের সম্পদের পরিমাণ দাঁড়াল ২১০ বিলিয়ন ডলার, পিছিয়েই মাস্ক

এলভিএমএইচ (LVMH)-এর সিইও’এর সম্পদ ১২ বিলিয়ন ডলার বেড়ে ২১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বৃহস্পতিবার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বার্নার্ড আর্নল্টের সম্পদের পরিমাণ দাঁড়াল ২১০ বিলিয়ন ডলারে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা টুইটারের মালিক ইলন মাস্ককে পিছনে ফেলে ক্রমশ নিজের জায়গা পোক্ত করছেন আর্নল্ট। লাক্সারি টাইকুন যখন বহুমূল্যের সামগ্রী বিক্রি বাড়াচ্ছেন, তখন টেসলার কর্তা বৈদ্যুতিক গাড়ির দাম কমিয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী এলভিএমএইচ (LVMH)-এর সিইও’এর সম্পদ ১২ বিলিয়ন ডলার বেড়ে ২১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বৃহস্পতিবার। যা রেকর্ড। অন্যদিকে ৩.৮ বিলিয়ন ডলার বেড়ে ইলন মাস্কের সম্পদের পরিমাণ হয়েছে ১৮০ বিলিয়ন ডলার।

উল্লেখ্য শুধু ফ্রান্স না সমগ্র ইউরোপে এলভিএমএইচ (LVMH) বিলাসবহুল পণ্য বিক্রির সবচেয়ে বড় প্রতিষ্ঠান বর্তমানে। লুই ভিটনের ব্যাগ থেকে ক্রিশ্চিয়ান ডয়েরের সুগন্ধী, হাবলটের ঘড়ি থেকে লে পার্সিয়ানের মতো প্রতিষ্ঠান এলভিএমএইচের অন্তর্ভুক্ত। করোনার সময়ে অন্য বিলিয়নিয়ারদের মতো সম্পত্তির পরিমাণ কমেছিল বার্নার্ডেরও। চলতি বছরে এর আগে  এলভিএমএইচের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ৩০ শতাংশ। টেসলার সহপ্রতিষ্ঠাতা ইলন মাস্ককে টপকে বার্নার্ড আনর্ল্ট বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষ স্থান দখল করে নেয়। গত বছর ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনা ও তাঁর বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলার শেয়ারমূল্য ৫০ শতাংশ কমে যাওয়ায় মাস্কের সম্পদের পরিমাণ কমে যায়।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!