১০ মিনিটে পরপর ৪৯ গাড়ির ধাক্কা চিনে, বলি ১৬

দুর্ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চিনে ভয়াবহ পথ দুর্ঘটনা। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬জন।  গুরুতর জখম ৬৬। জখমদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যা হুনান প্রদেশের চাংসা শহরের শুচাং-গুয়ানঝাউ জাতীয় সড়কের ওপর। ১০ মিনিটের ব্যবধানে ৪৯টি গাড়ি একে অপরকে ধাক্কা মারে।  ঘটনাস্থলেই প্রাণ হারান ১০জন। আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ছয় জনের মৃত্যু হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান করছে স্থানীয় প্রশাসন। মৃতদের মধ্যে কয়জন মহিলা বা শিশু, সে ব্য়াপারে প্রশাসন কিছু জানায়নি।  

স্থানীয় পুলিশের তরফ থেকে জারি করা বিবৃতি উদ্ধৃত করে সরকারি প্রচার মাধ্যম সিজিটিএন এই খবর দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হুনান প্রদেশের চাংসা শহরের শুচাং-গুয়ানঝাউ জাতীয় সড়কে একটি বড় ধরনের পথ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৬জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬৬জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৬৬ জনের মধ্যে আটজনের আঘাত গুরুতর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ ও উদ্ধারকারী দল। মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মৃতদের মধ্যে কয়েকটি গাড়ির চালকও আছেন। হতদের পরিচয় এখনও (এই খবর লেখা পর্যন্ত) জানা যায়নি। 

আরও পড়ুনউত্তরপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনায় হত আট, আহত ২০

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা