নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনা, হত ১৭

মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নেপালে এক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ১৭জন। মৃতদের মধ্যে কয়েকটি শিশু ও মহিলা রয়েছেন। আহত ২২। তারা নিকটবর্তী হাসপাতালে ভর্তি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। মৃত ১৭ জনের মধ্যে ১৩জনের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। মদুর্ঘটনা ঘটে মঙ্গলবার, সন্ধ্যা ছয়টায় (স্থানীয় সময়)। বাসের যাত্রীরা সকলেই পূণ্যার্থী। তবে মোট যাত্রী কত, তা জানা যায়নি।

প্রশাসনের তরফ থেকে এই দুর্ঘটনার খবর দিতে গিয়ে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা নাগাদ রাজধানী কাঠমাণ্ডু থেকে ৯০ কিলোমিটর দূরে একটি বাস দুর্ঘটনার মুখে পড়ে। প্রাথমিক তদন্তে অনুমান, পাহাড়ি রাস্তা দিয়ে চলার সময় বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দু্র্ঘটনার খবর পেয়ে স্থানীয় মানুষ উদ্ধারকাজে হাত লাগায়। পরে সেখানে পৌঁছয় নেপাল সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতদের উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৭জন। তাদের মধ্যে ১৩জনের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনায় হতাহতদের পরিবারে শোকের ছায়া।

সরকারি সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আহতদের চিকিৎসা চলছে শিয়ার মেমোরিয়াল হাসপাতাল এবং ধুলিখেল হাসপাতালে। আহতদের মধ্যে সংখ্যাগরিষ্ঠের আঘাত গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে। নেপালে মাঝে-মধ্যে পথ দুর্ঘটনা ঘটে। মূল কারণ দূর্বল পরিকাঠামো।

আরও পডুন নেপালে শুরু সাধারণ নির্বাচন, নজর রাখছে ভারত-চিন

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা