‘দুর্দিন আসছে’, নাগরিকদের সতর্ক করলেন পাক অর্থমন্ত্রী

দেশের আর্থিক অবস্থার এমন শোচনীয় দশার জন্য পূর্বতন সরকার অর্থা‍ৎ ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ডলারের তুলনায় পাকিস্তানি রুপির দাম তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। বৈদশিক মুদ্রার ভাণ্ডারও তলানিতে নামছে। টাকার অভাবে বিদেশ থেকেপর্যাপ্ত জ্বালানিও আমদানি করা যাচ্ছে না। বিলাসবহুল পণ্য আমদানিতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু অদূর ভবিষ্যতে যে এই দুঃসময় কাটছে না, তা শুক্রবার স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের অর্থমন্ত্রী (Pakistan Finance Minister) মিফতাহ ইসমাইল (Miftah Ismail)। উল্টে দেশের আম আদমিকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘সামনের দিন আরও ভয়ঙ্কর। আরও খারাপ সময় আসছে।’

এদিন পাকিস্তান স্টক এক্সচেঞ্জের (Pakistan Stock Exchange) এক অনুষ্ঠানে রাখঢাক না রেখে তিনি বলেন, ‘সামনের দিন আরও খারাপ। তাই আমদানির ক্ষেত্রে কাটছাঁট করা হচ্ছে। আগামী তিন মাস আমদানির ক্ষেত্রে কাটছাঁটের পথে হাঁটতে হবে। কেননা, বিদেশি মুদ্রার ভাণ্ডার তলানিতে। তাই বিলাসিতা দেখানোর মতো জায়গাতে নেই।’ শুধু পাকিস্তানই নয়, বিশ্বের বিভিন্ন দেশ যে আর্থিক মন্দায় ভুগছে, তাও উল্লেখ করেছেন ইসমাইল।  

দেশের আর্থিক অবস্থার এমন শোচনীয় দশার জন্য পূর্বতন সরকার অর্থা‍ৎ ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে কাঠগড়ায় তুলেছেন পাকিস্তানের অর্থমন্ত্রী। তাঁর কথায়, ‘পূর্বতন সরকার গত চার বছরে বাজেট ঘাটতিকে সাড়ে তিন হাজার বিলিয়ন ডলারে পৌঁছে দিয়েছে। আর সেই বাজেট ঘাটতির ফলে ঋণের বোঝা চেপেছে। ৮০ শতাংশ বেড়েছে ঋণ। আর দেশের অর্থনীতিতে তার বিরূপ প্রতিক্রিয়া পড়েছে।’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২