ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন:  সম্প্রতি আমেরিকার জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। আর তাঁর ওই ইস্তফার পিছনে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর কার্যালয় হোয়াইট হাউসের ‘কেষ্ট-বিষ্টুরা’। এমনই বিস্ফোরক তথ্য ফাঁস করেছে এক আন্তর্জাতিক বার্তা সংস্থা।

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে বসার পরেই দেশের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে দীর্ঘদিনের বিশ্বস্ত তুলসী গ্যাবার্ডকে নিয়োগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গত ২২ মে আচমকাই মার্কিন প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন তুলসী। ইস্তফার কথা জানিয়ে তিনি বলেছিলেন, ‘আগামী ৩০ জুন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়বেন। স্বামীর ক্যানসার ধরা পড়ায় তার পাশে থাকার জন্যই এই সিদ্ধান্ত।’

যদিও বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ‘স্বামীর ক্যানসার বাহানা। আসলে হোয়াইট হাউসের চাপেই পদত্যাগে বাধ্য হয়েছেন তুলসী গ্যাবার্ড।’ তার কারণ, গত বছরেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাঁর অবস্থান ট্রাম্পকে ক্ষুব্ধ করে। ট্রাম্প চাপ তৈরি করেছিলেন যাতে গ্যাবার্ড প্রকাশ্যে বলেন-ইরান খুব দ্রুত পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। কিন্তু তাতে রাজি হননি তুলসী। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নের ভিত্তিতে বারবার বলেছেন, ‘ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয়নি।’ ২০২৫ সালের মার্চে কংগ্রেসে দেওয়া সাক্ষ্যে তুলসী গ্যাবার্ড বলেন, ‘মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।’ নিজের ঘনিষ্ঠের এমন ভূমিকায় ক্ষুব্ধ হন ট্রাম্প। প্রকাশ্যে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘সে (পড়ুন তুলসী গ্যাবার্ড) কী বলেছে, তাতে আমার কিছু যায় আসে না। আমার বিশ্বাস, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।’

এর পর থেকেই জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক ও পরিকল্পনা থেকে ধীরে ধীরে তুলসী গ্যাবার্ডকে দূরে সরিয়ে রাখা হয়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে হোয়াইট হাউসের একাধিক বৈঠকে তাঁকে ডাকা হয়নি। এমনকি কংগ্রেসকে দেওয়া কিছু গোপন ব্রিফিংয়েও তিনি অনুপস্থিত ছিলেন। তুলসী গ্যাবার্ড বরাবরই বিদেশে মার্কিন সামরিক হস্তক্ষেপের সমালোচক ছিলেন। ইরাক যুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন দেশে সরকার পরিবর্তনের মার্কিন নীতির বিরোধিতা করেছেন তিনি।  শুধু তাই নয়, তুলসীর ঘনিষ্ঠ সহযোগী ও ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্টও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ‘পাগলামি’র কারণে   পদত্যাগ করেন। ইরান যুদ্ধের বিরোধিতা করে দেওয়া পদত্যাগপত্রে তিনি লেখেন, ‘বিবেকের কাছে দায়বদ্ধের কারণে আমি এই যুদ্ধকে সমর্থন করতে পারি না।’

 

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌