বাইডেনের উপদেষ্টা পদে নিয়োগ পেলেন ভারতীয় বংশোদ্ভুত নীরা ট্যান্ডন

প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারী হিসাবে কাজ করার পাশাপাশি নীরাকে অভ্যন্তরীন নীতি উপদেষ্টা (Domestic Policy Advisor) হিসাবে কাজ করতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার বাইডেন প্রশাসনের উচ্চ পদে নিয়োগ পেলেন ভারতীয় বংশোদ্ভুত নীরা ট্যান্ডন। প্রেসিডেন্ট জো বাইডেনের সহকারী হিসাবে কাজ করার পাশাপাশি নীরাকে অভ্যন্তরীন নীতি উপদেষ্টা (Domestic Policy Advisor) হিসাবে কাজ করতে হবে। নীরার আগে ওই পদে ছিলেন সুসান রাইস (Susan Rice)।

এতদিন নীরা প্রেসিডেন্ট বাইডেনের সিনিয়র উপদেষ্টা এবং স্টাফ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করেছেন। হোয়াইট হাউসের ইতিহাসে নীরা ট্যান্ডন প্রথম এশীয়-আমেরিকান যিনি তিনটি প্রধান নীতি পরিষদের নেতৃত্ব দিচ্ছেন। বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘নীরা ট্যান্ডনকে অভ্যন্তরীন নীতি উপদেষ্টা হিসাবে ঘোষণা করতে পেরে আমি আনন্দিত। স্বাস্থ্য ক্ষেত্র, অভিবাসন, শিক্ষার মতো ক্ষেত্রের নীতি তৈরিতে সাহায্য করবেন নীরা।’

নীরা ট্যান্ডন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ক্লিনটন প্রশাসনে কাজ করেছেন। পাশাপাশি প্রেসিডেন্টের প্রচারাভিযানে এবং থিঙ্ক ট্যাঙ্কেও কাজ করেছেন তিনি। সম্প্রতি তিনি সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস (Center for American Progress) এর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস অ্যাকশন ফান্ডের (Center for American Progress Action Fund) সিইও হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী