তিনদিন বাদে আমেরিকার লেক থেকে উদ্ধার দুই নিখোঁজ ভারতীয় ছাত্রের দেহ

১৫ এপ্রিল সাঁতার কাটতে নেমে তলিয়ে গিয়েছিল দুই পড়ুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সাঁতার কাটতে গিয়ে ইন্ডিয়ানাপোলিশের মনরো লেকে তলিয়ে যাওয়া দুই ভারতীয় ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। টানা তিন দিন ধরে তল্লাশি চালানোর পরে সিদ্ধান্ত শাহ ও আরিয়ান বৈদ্য নামে ওই দুই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। ময়নাতদন্তের পরেই নিহত দুই পড়ুয়ার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

মার্কিন সংবাদপত্র ‘ইউএস টুডে’ জানিয়েছে, গত ১৫ এপ্রিল বন্ধুবান্ধবদের সঙ্গে ইন্ডিয়ানাপোলিশের মনরো লেকে বোটিং করতে গিয়েছিল কেলি স্কুল অফ বিজনেসের দুই পড়ুয়া সিদ্ধান্ত ও আরিয়ান। প্রচণ্ড গরমের কারণে ওই দিন বিশালাকার লেকটিতে প্রচুর ভিড় হয়েছিল। বোটিংয়ের পরে বন্ধুবান্ধবদের সঙ্গেই সাঁতার কাটতে নেমেছিল দুইজন। কিন্তু ভালোভাবে সাঁতার না জানায় সিদ্ধান্ত ও আরিয়ান তলিয়ে যায়। দু’জনকে তলিয়ে যেতে দেখে সঙ্গীরা এগিয়ে এসেছিল। কিন্তু সিদ্ধান্ত ও আরিয়ানকে নিরাপদে উদ্ধার করতে পারেনি।

দুর্ঘটনার পরেই নিখোঁজ দুই ভারতীয় পড়ুয়াকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে ইন্ডিয়ানার বিপর্যয় মোকাবিলা দফতরের উদ্ধারকারীরা। কিন্তু ঝোড়ো বাতাস ও বৃষ্টির কারণে উদ্ধারকার্যে ব্যাঘাত ঘটে। টানা তিন দিন ধরে তন্নতন্ন করে তল্লাশি চালানোর পরে অবশেষে গত ১৮ এপ্রিল লেকের জল থেকে উদ্ধার করা হয় সিদ্ধান্ত ও আরিয়ানের নিথর দেহ। দুই পড়ুয়ার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ কেলি স্কুল অফ বিজনেসের শিক্ষক থেকে শুরু করে অন্যান্য পড়ুয়ারা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা