দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ব্রাজিলের প্রাক্তন বিচার মন্ত্রী

গত ৮ জানুয়ারি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়াতে নজিরবিহীন তাণ্ডব চালায় প্রাক্তন প্রেসিডেন্টের অনুগামীরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ৮ জানুয়ারির দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল ব্রাজিলের প্রাক্তন বিচার মন্ত্রী অ্যান্ডারসন তোরেসকে (Anderson Torres)। শনিবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রাসিলিয়া ফেরার পরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবারই ব্রাজিলের বর্তমান বিচার মন্ত্রী ফ্ল্যাবিও ডাইনো হুমকির সুরে জানিয়েছিলেন, আগামী সোমবারের মধ্যে দেশে না ফিরলে তোরেসকে দেশে ঢুকতে দেওয়া হবে না। ওই হুমকির পরেই তড়িঘড়ি দেশে ফেরেন ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ঘনিষ্ঠ তোরেস। ব্রাজিলের সুপ্রিম কোর্টও তাঁর বিরুদ্ধে সমন জারি করেছিল।

সম্প্রতি সাধারণ নির্বাচনে হেরে যান ব্রাজিলের প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। তাঁকে হারিয়ে সাম্বার দেশে নয়া প্রেসিডেন্ট হয়েছেন লুলা ডি সিলভা। ভোটে হারকে মেনে নিতে পারেননি প্রাক্তন প্রেসিডেন্টের অনুরাগীরা। গত ৮ জানুয়ারি রবিবার দেশের একাধিক প্রশাসনিক ভবনে হামলা চালায় বোলসোনারোর সমর্থকরা। সুপ্রিম কোর্ট ও দেশের সংসদ ভবনও উন্মত্ত সমর্থকদের তাণ্ডবের হাত থেকে রক্ষা পায়নি। প্রাক্তন প্রেসিডেন্টের অনুগামীদের এমন তাণ্ডবকে ফ্যাসিবাদী আক্রমণ বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলের নয়া প্রেসিডেন্ট লুলা ডি সিলভা।

ইতিমধ্যেই দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে প্রায় দু’হাজার বোলসোনারো সমর্থককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এমনকী ওই দিনের দাঙ্গা নিয়ে তদন্তের নির্দেশও দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। তদন্তের আওতায় থাকছেন প্রাক্তন প্রেসিডেন্টও। যদিও জাইর বোলসোনারোর দাবি, যখন দাঙ্গার ঘটনা ঘটেছিল তখন সুদূর মার্কিন মুলুকে ছিলেমন তিনি। দাঙ্গার পিছনে তাঁর কোনও হাত নেই। তবে ওই যুক্তি মানছেন না সাম্বার দেশের বর্তমান শাসকরা।

অবৈধ মদের ঠেকে হানা দিয়ে মদ কারবারিদের কান ধরিয়ে সতর্ক করেলেন বিজেপি নেতা

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের