ঘুচতে চলেছে প্রিন্স তকমা, রাজা হতে চলেছেন চার্লস, আজ বিশেষ অনুষ্ঠান

আজ শনিবার বিশেষ অনুষ্ঠান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজসিংহাসনে অনেকদিন আগেই বসার কথা ছিল চার্লসের। কিন্তু রানি এলিজাবেথ সুস্থভাবে বেঁচে থাকায় তাঁর পক্ষে রাজসিংহাসনে আসীন হওয়া কোনওভাবেই সম্ভব ছিল না। তাই, চার্লসের ব্যাপারে অনেকেই আফশোষ করে একসময় বলতেন – না, রাজসিংহাসনে তাঁর বসার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না।

অবশেষে তাদের (হয়তো বা প্রিন্স চার্লসের ) সেই মনবেদনার অবসান ঘটতে চলেছে। আজ, শনিবার বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাকিংহাম প্যালেসের রাজসিংহাসনে তাঁর অভিষেক অনুষ্ঠান। রানি এলিজাবেথের প্রয়াণের পর স্বাভাবিক নিয়মেই তিনি রাজসিংহাসনে আসীন হওয়ার অধিকারী। কিন্তু ঐতিহ্যের কথা মাথায় রেখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।শনিবার আনুষ্ঠানিক ভাবে রাজ-দায়িত্ব তুলে দেওয়া হবে চার্লসের হাতে। এর পরে তিনি শুধু ব্রিটেন নয়, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজ়িল্যান্ড, পাপুয়া নিউ গিনির মতো আরও ১৪টি দেশের ‘প্রধান’ হবেন তিনি। চার্লসের স্থলাভিষিক্ত হবেন প্রিন্স উইলিয়াম।

রাজ-পরিবার সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চার্লসকে বড় করার সময় প্রথার বাইরে গিয়েছিলেন রানি এলিজাবেথ। বাইরের স্কুলে তাঁকে পড়ুশোনার জন্য পাঠানো হয়েছিল।

শুক্রবার চার্লস জানিয়েছেন, ‘‘তিনি (এলিজাবেথ) ছিলেন অনুপ্রেরণা এবং আমার ও আমার পরিবারের কাছে উদাহরণস্বরূপ।’’ পাশাপাশি জানালেন, তাঁর মা জীবনভর যে কাজ করে গিয়েছেন, তিনিও সেই কাজেই জীবন উৎসর্গ করবেন।এদিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে প্রিমিয়ার লিগের সব খেলা বন্ধ রাখা হয়েছে। এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে বাকিংহাম প্রাসাদের সামনে ভীড়। ব্রিটেনে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা