আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  আরও তীব্র হল আমেরিকার সঙ্গে কানাডার বাণিজ্যিক সংঘাত। কিছুদিন আগেই কানার পণ্যের উপর শুল্ক আরোপের কথা ঘোষণা  করেছিল আমেরিকা। এবার  মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে কানাডার সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় ৭০০ ধরনের মার্কিন পণ্যে ১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হবে। এই পণ্যগুলির মোট মূল্য প্রায় ২০ বিলিয়ন মার্কিন ডলার। নতুন শুল্ক ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। 

এই সিদ্ধান্ত এমন সময়ে এল, যখন ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে বাণিজ্য আলোচনা কার্যত ভেস্তে গিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্তের পাল্টা জবাবেই কানাডার এই পদক্ষেপ।

কোন কোন পণ্যে শুল্ক?

কানাডার পাল্টা শুল্ক আরোপের তালিকায় রয়েছে ইস্পাত, অ্যালুমিনিয়াম, আসবাবপত্র, পোশাক, পনির, গৃহস্থালির সরঞ্জাম, সামুদ্রিক খাবার, ইলেকট্রনিক্স এবং বিভিন্ন যন্ত্রপাতি। অর্থাৎ শিল্পক্ষেত্রের পাশাপাশি সাধারণ মানুষের ব্যবহার্য একাধিক মার্কিন পণ্যও এর আওতায় আসছে। 

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, তাঁর সরকার দেশের শ্রমিক, কৃষক এবং ব্যবসাগুলিকে সুরক্ষা দিতে এই পদক্ষেপ করছে। একইসঙ্গে বাণিজ্য সংঘাতের ধাক্কা সামলাতে প্রায় ৭.৫ বিলিয়ন কানাডিয়ান ডলারের আর্থিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা। এর মাধ্যমে ছোট ও মাঝারি ব্যবসা, সংস্থাগুলির নগদ প্রবাহ এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তা করা হবে।

 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য