এ কি কান্ড ! ৩৮ টা কুকুর নিয়ে ভ্রমণে বেরিয়ে বিশ্ব রেকর্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক : পশুপ্রেমী মানুষদের কাছে কুকুর দত্তক নেওয়া খুব স্বাভাবিক বিষয়। তবে কুকুর সঙ্গে নিয়ে বিশ্বভ্রমণ করাটা সত্যিই আজব বিষয়। তাও আবার একটা দুটো নয় একসঙ্গে ৩৮ টি কুকুর নিয়ে ভ্রমণে বেরিয়ে বিশ্ব রেকর্ড করলেন কানাডার এক ব্যক্তি।

তিনি একা ৩৮টি কুকুর নিয়ে আধা মাইলের বেশি পথ ভ্রমণ করেছেন, গড়েছেন নতুন একটি বিশ্ব রেকর্ড। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে এইভাবেই নাম তুলেছেন রুডি। পুরো নাম মিচেল রুডি। কানাডার বাসিন্দা তিনি। তিনি কুকুর খুব ভালোবাসেন। তাঁর উদ্দেশ্য প্রতিটি কুকুর ভাল থাকুক। সুস্থ জীবন পাক। খাবার ও বাসস্থান পাক অবলা এই পশুগুলো। তিনি নিজে কুকুর দত্তক নেওয়ার পক্ষে প্রচার চালান।

এই নিয়ে রুডি জানান, ‘এসব কুকুরের কয়েকটি “পাপি মিল ইন্ডাস্ট্রি”(যেখানে পোষা প্রাণী হিসেবে বাজারে বিক্রির জন্য বাণিজ্যিক ভিত্তিতে কুকুরছানা জন্ম দেওয়া হয়) থেকে নেওয়া। আবার মাংসের জন্য কুকুর পালা হয়, এমন এলাকা থেকে তাদের উদ্ধার করে আনা হয়েছে।’

রুডি যে ৩৮ খানা কুকুর নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন, সেগুলোর প্রতিটির গলায় আলাদা আলাদা কলার পরানো ছিল। তিনি কলারের সঙ্গে সংযুক্ত বেল্ট দুই হাতে ধরে ছিলেন। কুকুরগুলো নিজেরাই হেঁটে হেঁটে সামনে এগিয়েছে। সেগুলোকে নিয়ে রুডি প্রায় এক কিলোমিটার (শূন্য দশমিক ৬ মাইল) পথ হাঁটেন। রুডি যেসব কুকুর নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন, সেগুলো কোরিয়ান কে৯ রেসকিউ শেল্টার (কেকে৯আর) থেকে পাঠানো।

একইসঙ্গে রুডি আরও জানান, ‘আমরা এমন কিছু করতে চাই, যাতে এসব কুকুর চ্যাম্পিয়ন হয়। তারা তো চ্যাম্পিয়নই। এগুলো ভালো কুকুর, ভাল আশ্রয় তাদের প্রাপ্য।’

যদিও এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ কোরিয়ার গোয়েসান কাউন্টির এক ব্যক্তি। তিনি একসঙ্গে ৩৬টি কুকুর নিয়ে ভ্রমণে বের হয়েছিলেন।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত