যুক্তরাষ্ট্র-কানাডা সংযোগকারী সেতুতে বিস্ফোরণ, নিহত ২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি সেতুতে বিস্ফোরণ। সম্ভবত কোনও গাড়ি থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ঘটনায় নিহত ২জন।

বুধবার (২৩ নভেম্বর) নায়াগ্রা জলপ্রপাতের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এর জেরে ওই এলাকায় দুই দেশের মধ্যে সীমান্ত ক্রসিংগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তবে গাড়ি বিস্ফোরণের কারণ জানা যায়নি। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের কর্মকর্তারা নিউইয়র্কে প্রবেশের প্রতিটি পথ পর্যবেক্ষণ করছেন।

জানা গিয়েছে, নিহত ওই দুই ব্যক্তি বিস্ফোরিত হওয়া ওই গাড়ির মধ্যেই ছিলেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সীমান্তের একটি তল্লাশি চৌকি পার হওয়ার পর গতি বাড়িয়ে দেয় গাড়িটি। এরপর গাড়িটি সেতুর একাংশে ধাক্কা দিয়ে বিস্ফোরিত হয়। গাড়িতে কোনো বিস্ফোরক ছিল কি না, তা এখনও জানা যায়নি।

এদিকে গাড়ি বিস্ফোরণের ঘটনার পর বিষয়টি সম্পর্কে কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোকে জানিয়েছে দেশটির প্রসিডেন্টের কার্যালয়। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছে কানাডা। তদন্তে কানাডার গোয়েন্দা সংস্থাগুলোও সহায়তা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে তাঁরা কানে তালা লাগার মতো বিকট শব্দ শুনতে পান। এরপর ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান। ইভান ভিতালি নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তাঁরা ঘটনাস্থলের কাছেই একটি দোকানে ছিলেন। তাঁরা দেখতে পান, একটি গাড়ি সেতুর দিকে ছুটে আসছে। এরপর ধাক্কা খাওয়ার শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে আগুন ও কালো ধোঁয়া দেখা যায়।

স্থানীয় সরকারি কর্মকর্তারা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিস্ফোরণের পর নায়াগ্রা নদীর ওপরে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে সংযোগ স্থাপনকারী চারটি সেতুই বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২