আমেরিকার কাছে ফের সামরিক অনুদান চালুর আর্জি দেউলিয়া পাকিস্তানের

ডোনাল্ড ট্রাম্প জমানায় পাকিস্তানকে সামরিক অনুদান বন্ধ করে দিয়েছিল আমেরিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভিখিরি দশায় পৌঁছনো পাকিস্তানে সামরিক বাহিনীর জন্য অস্ত্র কেনার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। আর সেই অর্থের সঙ্কুলানের জন্য বন্ধু আমেরিকার কাছে ভিক্ষাপাত্র নিয়ে হাজির হলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে করুণ আর্জি জানিয়ে বলেছেন, ‘পুনরায় সামরিক অনুদান বরাদ্দ করুন।’ যদিও ইসলামাবাদের আর্জির প্রেক্ষিতে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বাইডেন প্রশাসন।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সন্ত্রাসবাদীদের মদত দেওয়ার অভিযোগে পাকিস্তানকে সামরিক অনুদান বন্ধ করে দিয়েছিল আমেরিকা। আর তাতেই প্রচণ্ড সমস্যায় পড়েছে আর্থিক সঙ্কটে জর্জরিত শাহবাজ শরিফ সরকার। পুনরায় যাতে বন্ধ হয়ে যাওয়া সামরিক অনুদান চালু হয়, তার জন্য গত কয়েক মাস ধরে লাগাতার চেষ্টা চালিয়ে চলছে শাহবাজ শরিফ সরকার।

বৃহস্পতিবার ওয়াশিংটনে পাক-মার্কিন সম্পর্ক নিয়ে এক আলোচনাসভায় মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাক রাষ্ট্রদূত মাসুদ খান ফের সামরিক অনুদান চালুর আর্জি জানিয়ে বলেছেন, ‘পূর্বতন মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানকে সামরিক অনুদান বন্ধের যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা পুনর্বিবেচনা করে ফের সাহায্য দেওয়া শুরু করার অনুরোধ জানাচ্ছি। পাক সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহও নতুন করে চালু হোক।’ যদিও আলোচনাসভায় উপস্থিত মার্কিন বিদেশ মন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত মুখ্য উপ সহকারী সচিব এলিজাবেথ হোর্স্ট ওই আলোচনাসভায় উপস্থিত থাকলেও ফের সামরিক অনুদান চালু নিয়ে কোনও প্রতিশ্রুতি দেননি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা