‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজকে মুক্তি দিল না নেপাল জেল কর্তৃপক্ষ

দুই বিদেশি পর্যটককে খুনের অপরাধে ১৯ বছর ধরে নেপালে জেলের সাজা খাটছেন কুখ্যাত সিরিয়াল কিলার।

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: দেশের শীর্ষ আদালত নির্দেশ দিলেও ‘বিকিনি কিলার’ চার্লস শোভরাজকে মুক্তি দিতে নারাজ নেপাল জেল কর্তৃপক্ষ। যার ফলে বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পাননি সত্তরের দশকে বিশ্বে ত্রাস ফেলে দেওয়া কুখ্যাত সিরিয়াল কিলার। চার্লস শোভরাজকে মুক্তি না দেওয়ার পিছনে যুক্তি দেখাতে গিয়ে জেল প্রশাসনের পক্ষে বলা হয়েছে, ‘শীর্ষ আদালতের নির্দেশ অস্পষ্ট। কোনও মামলায় তাকে রেহাইয়ের আদেশ দেওয়া হয়েছে নির্দেশে তা উল্লেখ করা হয়নি। একাধিক মামলা চলছে কুখ্যাত বিকিনি কিলারের বিরুদ্ধে।’

১৯৭৫ সালে এক মার্কিন পর্যটক ও তাঁর কানাডিয়ান বান্ধবীকে খুনের দায়ে ২০০৩ সাল থেকে নেপালের জেলে বন্দি রয়েছেন কুখ্যাত বিকিনি কিলার চার্লস শোভরাজ। স্বাস্থ্যের কারণ দেখিয়ে সাজার মেয়াদ কমানোর জন্য নেপালের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। গতকাল বুধবারই নেপালের শীর্ষ আদালত ৭৮ বছর বয়সী কুখ্যাত সিরিয়াল কিলারকে অবিলম্বে জেল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই সঙ্গে জেলমুক্তির ১৫ দিনের মধ্যে তাকে দেশে অর্থা‍ৎ ফ্রান্সে পাঠানোরও নির্দেশ দিয়েছিল।

নেপাল শীর্ষ আদালতের ওই রায় নিয়ে রীতিমতো শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার মক্কেলকে জেল থেকে ছাড়ানোর জন্য কাঠমাণ্ডু জেল কর্তৃপক্ষের কাছে শীর্ষ আদালতের রায়ের কপি কুখ্যাত বিকিনি কিলারের আইনজীবী। কিন্তু জেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেন, কুখ্যাত অপরাধীকে আপাতত ছাড়া হবে না। একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। কোন মামলায় রেহাইয়ের আদেশ দেওয়া হয়েছে তা স্পষ্ট নয়। তাই স্পষ্ট না হওয়া পর্যন্ত শোভরাজকে জেল থেকে ছাড়া সম্ভব নয়। এদিন আইনজীবীকেও বিকিনি কিলারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা