China: তিব্বতে নজরদারি চালাতে গণহারে ডিএনএ পরীক্ষা, হবে তথ্যভাণ্ডার

মানবাধিকার সংগঠনের প্রবল আপত্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তিব্বতের ওপর চিনের খবরদারি নতুন নয়। এবার সেই খবরদারির অঙ্গ হিসেবে তিব্বতিদের চোখে চোখে রাখতে চিন সরকার সেখানকার বাসিন্দাদের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে তৈরি হবে একটি তথ্যভাণ্ডার। খবর সেরকমই।খবর প্রকাশ করেছে টিবেট প্রেস।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, তিব্বত এবং তিব্বত স্বশাসিত অঞ্চলের বাসিন্দাদের গণহারে ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে। ডিএনএ পরীক্ষা শুরু হয় চলতি মাসের গোড়ার দিকে। কেন ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে ব্যাপারে চিন সরকার থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে এই পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হল চিনা কমিউনিস্ট পার্টি বিংশতম সম্মেলন শুরুর মুখে। টিবেট প্রেসের খবর অনুযায়ী, প্রেসিডেন্ট শি তৃতীয়বারের জন্য দলের সভাপতি নির্বাচিত হতে চলেছেন। চিন প্রশাসন মনে করছে, কমিউনিস্ট পার্টির সম্মেলন চলাকালীন এবার বিক্ষোভ দেখাতে পারে তিব্বতীরা। একান্তই যদি বিক্ষোভ সামাল না দেওয়া যায়, সে ক্ষেত্রে প্রতিবাদীদের পরে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে। ডিএনএ তথ্যভাণ্ডার তৈরি হলে প্রতিবাদীদের চিহ্নিতকরণ প্রক্রিয়া সহজ হবে।

চিনের এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। তাদের দাবি, তিব্বতীদের দমিয়ে রাখতে, তাদের ওপর নির্যাতন চালাতেই চিন সরকার ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এই সব প্রতিবাদ, নিন্দায় কান দিতে নারাজ চিন সরকার। তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল। এখন দেখার কমিউনিস্ট পার্টির আসন্ন পার্টি সম্মেলনকে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনাঘটে কি না।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা