তাইওয়ান প্রণালীতে চিনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা

সরকারি বিবৃতি উল্লেখ করা হয়েছে ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলছিল সেনা মহড়া। সেই মহড়া চলাকালীন চিনের লালসেনা শক্তিশালী ক্ষেপণাস্ত্র (Missile) পরীক্ষা করল। খবর দিয়েছে এএফপি।

এএফপির ক্ষেপণাস্ত্র পরীক্ষার রিপোর্ট দিতে গিয়ে জানিয়েছে, ঘড়িতে তখন দুপুর দেড়টা। আচমকাই চিনের লাল সেনা (Red Army) তাইওয়ান প্রণালীতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। পরে চিনের সরকারি প্রচারমাধ্যম তাদের প্রতিবেদনে এই পরীক্ষার (Missile)খবর দিতে গিয়ে জানায়,  অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা হয় তাইওয়ান প্রণালীর পূর্ব প্রান্তে (eastern Taiwan Strait)। ফল অত্যান্ত ইতিবাচক

একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়েছে  না একাধিক, সে ব্যাপারে সরকারি বিবৃতিতে (Statement) উল্লেখ করা হয়নি। তবে এএফপির প্রতিবেদকের বিবৃতি অনুসারে, একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে। কার্যত তাইওয়ান প্রণালীর (Taiwan Strait) আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। চিনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে এই খবর লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

ন্য়ান্সি পেলোসি (Nancy Pelosi) সরকারিভাবে তাইওয়ার সফরের কথা ঘোষণা করার পর চিন বিবৃতি দিয়ে এই সফরের প্রতিবাদ জানায়। সাফ জানিয়ে দেয়, ফল ভালো হবে না। যদিও বেজিংয়ের ওই রক্তচক্ষু উপেক্ষা করে ন্যান্সি পেলোসি তাইওয়ানে পৌঁছন। আর তাইওয়ান থেকে তাঁর ফিরে যাওয়ার পর বেজিং প্রথমে ওই দেশের আমদানি-রফতানির (Export-Import) ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আর বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে সেনা মহড়া। 

এএফপির (AFP) প্রতিবেদন অনুসারে, ন্যান্সি পেলোসি তাইওয়ান আসছেন – এই খবর শোনার পর বেজিং তাইওয়ানে (Taiwan) সেনা পাঠাতে শুরু করে। সেনা পাঠানো হয়েছিল একেবারে নিঃশব্দে। কাকপক্ষীও টের পায়নি।   

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট