সংবিধান সংশোধন করে আরও পাঁচ বছরের জন্য চিনের প্রেসিডেন্ট থাকছেন শি

আগামী অক্টোবরে দলের পার্টি কংগ্রেসেই সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হচ্ছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তাঁর নেতৃত্বে গত ১০ বছরে বিশ্বে অনেকটাই শক্তিশালী হয়েছে দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করছেন তিনি। বিশ্বজুড়ে দাদাগিরি চালানো আমেরিকাকে চাপে রাখতে আরও পাঁচ বছর প্রেসিডেন্ট পদে শি চিনফিংকে (Xi Jinping) রেখে দিচ্ছে চিনের কমিউনিস্ট পার্টি (China’s Communist Party)। আর তার জন্য সংশোধন করা হচ্ছে সংবিধান। আগামী অক্টোবরে দলের পার্টি কংগ্রেসেই সংবিধান সংশোধনের প্রস্তাব আনা হচ্ছে।

চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্র হিসেবে পরিচিত ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’ শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শি চিনফিংকে (Xi Jinping) তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে বসানোর জন্য সংবিধান সংশোধন করা হচ্ছে। শুধু তাই নয়, তাঁর হাতে আরও বাড়তি ক্ষমতা দেওয়া হচ্ছে। গত ১০ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে তিনি যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং গোটা বিশ্বে চিনের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছেন তার স্বীকৃতি হিসেবেই আরও পাঁচ বছর তাঁর হাতে দেশের নেতৃত্ব ছাড়তে চাইছেন চিনের কমিউনিস্ট পার্টির (China’s Communist Party) নীতি নির্ধারকরা।

বর্তমানে বিশ্বের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে চিনের কমিউনিস্ট পার্টি (China’s Communist Party)। দলের সদস্য সংখ্যা সাড়ে নয় কোটির বেশি। এই বিশাল সংখ্যক সদস্যকে নিয়ন্ত্রণ করার জন্য একজন শক্তিশালী নেতার প্রয়োজন বলেই মনে করেন চিনের কমিউনিস্ট পার্টির (China’s Communist Party) নেতারা। মাও সে তুং ও দেং জিয়াও পিংয়ের পরে ৬৯ বছর বয়সী শি’কে (Xi Jinping) চিনের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক নেতা হিসাবে বিবেচনা করা হয়। তবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কী কী প্রস্তাব আনা হচ্ছে তা চূড়ান্ত হয়নি। পলিটব্যুরোতে শি চিনফিংয়ের (Xi Jinping) সভাপতিত্বে দলীয় সংবিধানের একটি খসড়া সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে চিনের কমিউনিস্ট পার্টির (China’s Communist Party) পার্টি কংগ্রেস।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা