মার্কিন প্রযুক্তি ব্যবহার করেই আমেরিকার ওপরে নজরদারি চিনের গুপ্তচর বেলুনের!

গত ফেব্রুয়ারি মাসে গুলি করে নামানো হয় চিনের গুপ্তচর বেলুন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: একেই বলে চোরের ওপরে বাটপারি। মার্কিনিদের ওপরে নজরদারির জন্য আমেরিকার নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেছিল চিনের গুপ্তচর বেলুন। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্ররা।

বুধবার মার্কিন সংবাদপত্র ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে মার্কিন আকাশে যে চিনের নজরদারি বেলুন শনাক্ত হয়েছিল এবং তা ভূপতিত করা হয়েছিল ওই বেলুন আমেরিকানদের ওপরে নজরদারির জন্য মার্কিন প্রযুক্তিই ব্যবহার করেছিল। কেননা বেলুন ভূপতিত হওয়ার পরে যে ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত যন্ত্রাংশ (যেমন গিয়ার) ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি চিনের নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত সেন্সরও ব্যবহৃত হয়েছিল। ওই বেলুন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে তা সরাসরি বেজিংযের কন্ট্রোল রুমে প্রেরণ করত। চিনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, আবহাওয়া সংক্রান্ত তথ্য জানার জন্যই ওই বেলুন ওড়ানো হয়েছিল। কিন্তু তদন্তে উঠে এসেছে, আবহাওয়া সংক্রান্ত তথ্যের জন্য নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ কিছু স্থানের ওপরে নজরদারির জন্যই ওই বেলুন ব্যবহার করা হয়েছিল।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসেই আকাশে চিনের নজরদারি বেলুন শনাক্ত করেছিল মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা এবং কানাডার আকাশে চক্কর কাটা বেলুনটিকে শেষ পর্যন্ত গুলি করে নামানো হয়। ওই নজরদারি বেলুন ভূপতিত করা নিয়ে ওয়াশিংটন ও বেজিংয়ের মধ্যে তীব্র সঙ্ঘাত তৈরি হয়েছিল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা