চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা

জেলা বদলালে শুধু সেই জেলার বিধানসভা কেন্দ্রগুলো দেখা যাবে।

লোড হচ্ছে...

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

নিজস্ব প্রতিনিধি: সার্কাস চলাকালেই বিশাল দুর্ঘটনা। নিরাপত্তা বেষ্টনী ভেঙে সার্কাসের বাঘ ঢুকে পড়ল দর্শকাসনে। স্বল্পের জন্যে রক্ষা পেল সবাই। ঘটনাটি ঘটেছে, গত ১৯ এপ্রিল, দক্ষিণ রাশিয়ার রোস্তভ-অন-ডন শহরের একটি সার্কাস প্রদর্শনীতে। যেখানে বাঘের খেলা দেখানোর সময়েই ভেঙে পড়ে নিরাপত্তা বেষ্টনী। বাঘ বাবাজি ভয়ে মঞ্চ থেকে লাফিয়ে দর্শকাসনে ঢুকে পড়ে। বিদেশের মাটিতে এখনও সার্কাসের প্রদর্শনীতে বড় বড় বন্য পশুদের ব্যবহার করা হয়। যদিও কঠোর নিরাপত্তা মেনে পশুদের ব্যবহার করা হয়, যাতে কোনরকম ভাবেই দর্শকদের বিপদ না হয়। দর্শকদের উপর হামলা না করতে পারে বন্যরা। এমনকি যাঁরা তাঁদের দেখাশোনা করে, তাঁরাও যথেষ্ঠ প্রশিক্ষণপ্রাপ্ত হয়। কিন্তু রাশিয়ার সার্কাস প্রদর্শনীতে যা হল, তাতে অবাক হয়ে গিয়েছেন সকলে।

ঘটনার ভাইরাল ভিডিওতে সবটাই ফুটে উঠেছে। প্রতিবেদন অনুসারে, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে তিনটি বাঘ ও দুজন প্রশিক্ষক পারফর্ম করছিল। কিন্তু সেই সময়েই হঠাৎ ভেঙে পড়ে পশু ও দর্শকদের আলাদা করে রাখা ধাতুর জালটি। তখনই একটি বাঘ লাফিয়ে সোজা দর্শকদের দিকে ছুটে যায়। মুহূর্তের মধ্যেই দর্শকদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আতঙ্কে হুলস্থুল পড়ে যায়। লোকজন নিজেদের আসন থেকে লাফিয়ে ওঠে, যে যার মতো দৌড়তে থাকে। শিশু ও পরিবারগুলো আতঙ্কিত হয়ে পড়ে। অনেককে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যেতে দেখা যায়। তবে তৎক্ষণাৎ প্রশিক্ষকরা পরিস্থিতি সামলায়। নয়তো পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারত। প্রশিক্ষকরা তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি খাটিয়ে বাঘটিকে নিয়ন্ত্রণে আনেন। ভিডিওতে দেখা যায়, প্রশিক্ষকরা বাঘটিকে খালি আসনগুলির দিকে আনার চেষ্টা করেন। পরে, খাবার দিয়ে তাকে প্রলুব্ধ করে নিরাপদে খাঁচায় ঢুকিয়ে দেয়। তখন সার্কাসের লাউডস্পিকার থেকে বারবার ঘোষণা করা হচ্ছিল, ‘অনুগ্রহ করে শান্ত থাকুন, অন্যথায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে।’

 

 

View this post on Instagram

 

A post shared by CBS Evening News (@cbseveningnews)

স্থানীয় কর্তৃপক্ষের মতে, এই ঘটনায় কোনও দর্শক বা কর্মী আহত হননি। বাঘটিকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাটি ডোভগালিয়ুক ডাইনাস্টি সার্কাসের একটি ভ্রমণ প্রদর্শনীর সময় ঘটেছিল। তবে সার্কাসের আয়োজকদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে নিরাপত্তার অবহেলার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সামাজিক মাধ্যমে মানুষ প্রশ্ন তুলেছেন যে, নিরাপত্তা বেষ্টনীটি এত সহজে কীভাবে পড়ে গেল। যদিও এবার বড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি, তাও দর্শকদের নিরাপত্তার কথা ভানা উচিত। উল্লেখ্য, রাশিয়ায় সার্কাস সংস্কৃতি শুধু বিনোদন নয়, বরং এক গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ।

Published by:

Share Link:

More Releted News:

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

দূষণমুক্ত স্রোতে টিকে আছে বিরল বাস্তুতন্ত্র, ‘নিঃশব্দ নদী’কুন্তিপুঝা

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

সতর্ক হোন এখনই! লিভারের সমস্যার ৬টি প্রাথমিক ইঙ্গিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ