বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ কোটি ছাড়িয়ে গেল

গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে বিশ্বে মৃত্যু ১,৪৭০ জনের, শুধু জাপানেই ৪৮৯

Share:

নিজস্ব প্রতিনিধি:  সময় যত গড়াচ্ছে ততই দীর্ঘ হচ্ছে করোনাভাইরাসের ছোবলে মৃত্যুমিছিলের সারি। গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যু বেড়েছে। একদিনে প্রাণ হারিয়েছেন এক হাজার ৪৭০ জন। তার মধ্যে শুধু জাপানেই মারা গিয়েছেন ৪৮৯ জন। আর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন ২৭০ জন। অর্থা‍ৎ গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মৃতদের অর্ধেকের বেশি এই দুই দেশের বাসিন্দা।

শুক্রবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান সংক্রান্ত ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটার’ এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিশ্বে নতুন করে আক্রান্ত হয়েছেন তিন লাখ ৫২ হাজার ৫০৯ জন। যার ফলে মহামারি শুরুর পর থেকে মারণ ভাইরাসে সংক্রমিতের সংখ্যা ৬৭ কোটির গণ্ডি ছাড়াল। এদিন সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি তিন লক্ষ ১৮ হাজার ১৪৬ জন। নতুন করে আরও ১,৪৭০ জন মৃত্যুর কোলে ঢলে পড়ায় প্রাণঘাতী ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭ লাখ ২৩ হাজার ২১৩ জন। জীবন যুদ্ধে জয়ী হয়েছেন ৬৪ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৬৯১ জন।

গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব এশিয়ার দেশ জাপান। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৭৫ হাজার ৪৮২ জন। প্রাণ হারিয়েছেন ৪৮৯ জন। দক্ষিণ কোরিয়ায় আরও ৪৩ হাজার ৯৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর প্রাণ হারিয়েছেন ৭৬ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ১৫ জন। মারা গিয়েছেন ২৭০ জন। তাইওয়ানে আরও ২২ হাজার ৯৩৭ জন আক্রান্ত হয়েছেন। করোনার ছোবলে প্রাণ হারিয়েছেন ৪৮ জন।

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

খাবারের লোভ দেখিয়ে ছাত্রীর গোপনাঙ্গে হাত, আটক প্রধান শিক্ষক, বিক্ষোভ শান্তিপুরের স্কুলে

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা