চিনে ক্রমেই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৫ হাজারের ঘর

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কড়া বিধিনিষেধের পরেও চিনে মারাত্মক আকারে ছড়িয়ে পড়তে শুরু করেছে করোনা ভাইরাস। ফি-দিনে ক্রমেই বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। শনিবার চিন সরকারের তরফ শনিবার বিবৃতি জারি করে বলা হয়েছে, করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩৫ হাজারের ঘর। এই নিয়ে পরপর তিনদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৫ হাজারের ওপরেই রয়েছে। তবে স্বস্তির খবর এটা যে মোট আক্রান্তদের মধ্যে সংখ্যাগরিষ্ঠই উপসর্গহীন।

সে দেশের জাতীয় স্বাস্থ্য কমিশনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, শনিবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩৫,১৮৩জন। এর মধ্যে ৩,৪৭৪৩ জনের রয়েছে করোনার উপসর্গ। বাকিরা উপসর্গহীন। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি করোনায় সক্রিয় রোগীর সংখ্যাও অস্বাভাবিক হারে বাড়ছে। তবে নতুন করে করোনায় কারও মৃত্যু না হওয়ায় চিন সরকার স্বস্তিতে। 

করোনা সংক্রমণে লাগাম পরাতে বাসিন্দাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে। সংক্রমিত এলাকায় সিল করে দেওয়া হয়েছে। রাস্তাঘাট কার্যত জনশূন্য। নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় বেজিংয়ের সব স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। ফিরিয়ে আনা হয়েছে ওয়ার্ক ফ্রম সংস্কৃতি।ক্লাস হচ্ছে অনলাইনে।  গর্ভবতী মহিলাদের দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। দেশজুড়ে আপাতত লকডাউন ঘোষণা করার কথা চিন্তা-ভাবনা করছে না প্রশাসন। তবে পরিস্থিতি একেবারেই নাগালের বাইরে চলে গেলে সরকার সেই রাস্তায় হাঁটতে পারে বলে মনে করা হচ্ছে। 

আরও পড়ুন সব রেকর্ড তছনছ, চিনে একদিনে করোনায় আক্রান্ত ৩০ হাজার

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা