ঘূর্ণিঝড় ফ্রেডির ধ্বংসলীলায় মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

মালাউয়ে  ৩২৬ জন ও মাদাগাস্কারে ২৭ জন মারা গিয়েছেন।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘূর্ণিঝড় ফ্রেডির ব্যাপক ধ্বংসযজ্ঞে আফ্রিকার দুই দেশ মালাউ ও মোজাম্বিকে মৃতের সংখ্যা চারশোর গণ্ডি ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও কয়েকশো মানুষ। গৃহহীন হয়ে পড়েছেন কয়েক লক্ষ বাসিন্দা। টানা বৃষ্টি ও লোডশেডিংয়ের কারণে উদ্ধারকার্য চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারীদের। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা দুই দেশের প্রশাসনিক আধিকারিকদের।

গত মাসের শেষের দিকে আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলে প্রথম আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফ্রেডি। তাণ্ডব চালিয়ে লন্ডভন্ড করে দিয়েছিল মোজাম্বিক ও মালাউয়ের বিস্তীর্ণ এলাকা। সেই ধ্বংসলীলার ক্ষত শুকোতে না শুকোতে গত সপ্তাহের শনিবার ও সোমবার পর পর আঘাত হানে। ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভয়াবহ বন্যায় অসংখ্য রাস্তা ভেসে গিয়েছে। কয়েক হাজার বাড়ি ধসে পড়েছে। ফলে অনেকেই ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।

শুধু মোজাম্বিকের জাম্বেজিয়া প্রদেশেই ফ্রেডির আঘাতে অন্তত ৫৩ জন প্রাণ হারিয়েছেন। আর মালাউয়ে  ৩২৬ জন ও মাদাগাস্কারে ২৭ জন মারা গিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ ও প্রাণহানির সংখ্যা নিশ্চিত হতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন মালাউইয়ের প্রেসিডেন্ট লাজারাস চাকভেরা। তিনি জানান, ‘ঘূর্ণিঝড়ে গৃহহীন হয়ে পড়েছেন দু’লক্ষের বেশি মানুষ। দুর্গতদের ৩০০টিরও বেশি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধারকার্যে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা