পেজারের পর এবার ‘রহস্যময়’ ওয়াকিটকি বিস্ফোরণে রক্তে ভাসল লেবানন, মৃত ৯

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ‘রহস্যময়’ পেজার বিস্ফোরণের পরে বুধবার পর পর ওয়্যারলেস রেডিও সেট বিস্ফোরণে কেঁপে উঠল লেবানন। ইতিমধ্যেই ওই বিস্ফোরণের ঘটনায় নয় জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছেন শতাধিক।  লেবাননের দক্ষিণাঞ্চলীয় একাধিক শহরের পাশাপাশি রাজধানী বেইরুতের লাগোয়া বেশ কয়েকটি এলাকায় ওই বিস্ফোরণ ঘটেছে। পেজারের মতো বিস্ফোরিত হওয়া ওয়্যারলেস রেডিও সেটগুলিও পাঁচ মাস আগে কিনেছিল জঙ্গি সংগঠন হিজবুল্লাহ। মূলত সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্যই ওই হ্যান্ড রেডিও সেট দেওয়া হয়েছিল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’ জানিয়েছে, পেজারর বিস্ফোরণে নিহতদের সমাধিস্থ করার সময়েই ওয়্যারলেস রেডিও সেটগুলিতে বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে, লেবাননে রহস্যময় পেজার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১২। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। বিভিন্ন হাসপাতালে গুরুতর জখম হয়ে ভর্তি রয়েছেন আরও কয়েকশো। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে। লেবানন সরকারের তরফে ওই বিস্ফোরণের দায় ইজরায়েলের কাঁধে চাপানো হয়েছে। লেবাননের নিরাপত্তা সূত্রের দাবি, কয়েক মাস আগে তাইওয়ানের কাছ থেকে ৫ হাজার পেজার বা ‘বীপার’ কিনেছিল হিজবুল্লাহ, যার ভেতর বিস্ফোরক স্থাপন করেছিল ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর)  আচমকাই লেবাননের রাজধানী বেইরুতের একটি শপিং মলে স্থানীয় সময় বিকেল পৌনে চারটে নাগাদ এক ব্যক্তির পকেটে থাকা পেজার হ্যান্ডসেট বিস্ফোরিত হয়। তীব্র শব্দে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করেন। তার পর থেকে একাধিক জনবহুল এলাকায় একের পর এক পেজার হ্যান্ডসেটে বিস্ফোরণ ঘটতে থাকে। ওই বিস্ফোরণে বেশ কয়েকশো মানুষ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বিভিন্ন সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, রক্তাক্ত অবস্থায় রাস্তায়, বিভিন্ন দোকানের মেঝেতে পড়ে কাতরাচ্ছেন বহু মানুষ। টানা এক ঘন্টার বেশি সময় ধরে সিরিয়ালি ওই বিস্ফোরণ চলার খবর জানতে পারার সঙ্গে সঙ্গেই লেবানন সরকারের তরফে নাগরিকদের সতর্ক করে দিয়ে পকেটে রাখা পেজার হ্যান্ডসেট ছুড়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।

আন্তর্জাতিক একাধিক সংবাদ সংস্থা লেবাননের নিরাপত্তা বিভাগকে উদ্ধৃত করে জানিয়েছে, বিস্ফোরিত পেজারগুলো তাইওয়ান-ভিত্তিক গোল্ড অ্যাপোলোর তৈরি। হিজবুল্লাহ গোল্ড অ্যাপোলো থেকে চলতি বছরের শুরুতে কেনা হয়েছিল।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের