ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় নয়াদিল্লি

তিনি বলেন, আমরা আমাদের ভূগোল পরিবর্তন করতে পারি না।

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়শি দেশ পাকিস্তানের (Pakistan) সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় ভারত (India)। পাকিস্তানে নিয়োজিত ভারতের ডেপুটি হাইকমিশনার সুরেশ কুমার (Suresh Kumar) শুক্রবার লাহোর (Lahore) চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে (এলসিসিআই) বক্তৃতার সময় এ কথা বলেন।

শুক্রবার লাহোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বক্তৃতা রাখার সময় সুরেশ কুমার জানান, ভারত কখনই পাকিস্তানের সাথে বাণিজ্য সম্পর্ক বন্ধ করেনি এবং ব্যবসায়িক সম্পর্ক স্বাভাবিক করার দিকে অগ্রসর হতে চায়। তিনি বলেন, আজকের কূটনীতি পর্যটন, বাণিজ্য এবং প্রযুক্তির উপর জোর দেয় কারণ ‘টাকা তার নিজের ভাষায় কথা বলে’। ভারতের ডেপুটি হাইকমিশনার বলেন, ‘ভারত সবসময় পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চায় কারণ আমরা আমাদের ভূগোল পরিবর্তন করতে পারি না।’

ভারতীয় কূটনীতিবিদ আরও বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দিকে যেতে চাই। আমরাও পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধ করিনি, কারণ পাকিস্তানই এটি করেছিল।’ তাঁর আরও সংযোজন, ‘এটা আরও ভালো হবে আমরা কীভাবে আমাদের সমস্যা এবং পরিস্থিতি পরিবর্তন করতে পারি তা দেখা।’ কোভিড -১৯ মহামারী চলাকালীন পাকিস্তানের ভারতীয় দূতাবাস সেদেশের মানুষকে ভিসা দেওয়া কমিয়ে দিয়েছিল। তবে বর্তমানে আবার পাকিস্তানিদের বেশি সংখ্যায় ভিসা দেওয়া হচ্ছে। এখন প্রতি বছর ৩০ হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। যা বিশাল সংখ্যার বলে জানান সুরেশ কুমার।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা