সুস্বাদু খাবার গ্রাহকের বাড়ি পৌঁছে না দিয়ে চেটেপুটে খেল ডেলিভারি বয়

মজেছে নেটনাগরিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: গ্রাহক খাবারের অর্ডার দিয়ে চাতক পাখির মতন হাঁ করে বসে রয়েছেন। ঘড়ির কাটা ঘুরছে তো ঘুরছে। খাবার আর আসে না। আচমকাই গ্রাহকের মোবাইলে ভেসে উঠল টেক্সট ম্যাসেজ। সেই ম্যাসেজ পড়ে গ্রাহক রাগবে না কাঁদবে না গালাগাল দেবে বুঝেই উঠতে পারল না। গ্রাহককে মেসেজ পাঠিয়ে ডেলিভারি বয় জানিয়ে দিল খাবার এতটাই ভালো এবং সুস্বাদু ছিল যে সে নিজেই খেয়ে নিয়েছে। তবে গ্রাহককে স্যর সম্বোধন করতে ভোলেননি ডেলিভারি বয়। সঙ্গে সরিও বলেছেন। জানিয়েছেন, আপনার অর্ডার দেওয়া খাবার খেয়ে ফেলার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। এমনই রসিক ডেলিভারি বয়ের খবর প্রকাশ করেছে দ্য মিরর।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলেন লিয়াম। আর তাঁর খাবার পৌঁছে দেওয়ার কথা ছিল ডেলিভারি বয়ের। অর্ডার দেওয়া খাবার কতক্ষণের মধ্যে ডেলিভারি হবে, সেটা লিয়ামকে জানিয়ে দেওয়া হয়েছিল। ঘড়ির দিকে হাঁ করে তাকিয়ে আছেন। খাবার আর আসে না।  কিছুক্ষণ বাদে তাঁর মোবাইলে ভেসে উঠল মেসেজ – মহাশয় আমি দুঃখিত। আপনার অর্ডার দেওয়া খাবার এতটাই সুস্বাদু ছিল যে আমি নিজেই খেয়ে ফেলেছি। আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট ভাইরাল হয়েছে। নেটিজেনরা সেই পোস্ট দেখে তাদের মতামত দিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, জানি না আমার ক্ষেত্রে কী হত। আরও এক নেট নাগরিক লিখেছেন, আমার সঙ্গেও এই ঘটনা ঘটেছে। একবার নয়, পর পর দুইবার।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা