ক্ষেপণাস্ত্র দিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত উড়িয়ে দেওয়ার হুমকি প্রাক্তন রুশ প্রেসিডেন্টের

যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে রাশিয়া (Russia) ইউক্রেনে (Ukraine) অভিযান চালিয়েছে বলে সরব হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)।

Share:

নিজস্ব প্রতিনিধি: যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে রাশিয়া (Russia) ইউক্রেনে (Ukraine) অভিযান চালিয়েছে বলে সরব হয়েছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)। আইসিসির তরফে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতকে ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ (Dmitry Medvedev )।

রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ (Dmitry Medvedev) বলেছেন- ‘উত্তর সাগরে থাকা রাশিয়ান জাহাজ থেকে হেগের আদালত ভবনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কল্পনা করাই যায়।’ মেদভেদেভের এমন হুঙ্কারের পর উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। বুধবার একটি বিবৃতি জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত জানিয়েছে, তারা এমন ‘হুমকিতে চিন্তিত’। বিবৃতিতে বলা হয়েছে- ‘আইনের অধীনে নিষিদ্ধ কাজগুলোর জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধা দেওয়ার এ প্রচেষ্টাগুলোর জন্য আমরা অত্যন্ত ব্যথিত।’ বিবৃতিতে আরও বলা হয়, গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার হয়ে থাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে। আমরা সব রাষ্ট্রকে তাদের বিচার বিভাগীয় স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানাই।

প্রসঙ্গত যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে ইউক্রেনের উপর রাশিয়ার হামলার ঘটনায় গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করে আইসিসি। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। কিন্তু রাশিয়া এ পরোয়ানাকে পাত্তা দেয়নি। উলটে ক্ষেপণাস্ত্র দিয়ে আইসিসি উড়িয়ে দেবার হুঁশিয়ারি দেওয়া হল সে দেশের তরফে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা