‘আমাদের প্রায় সব শর্তেই রাজি হয়েছে ইরান’, দাবি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধের উত্তাপ পুরোপুরি না কমলেও নতুন করে আশার ইঙ্গিত মিলছে। আমেরিকা ও ইরানের মধ্যে চলমান আলোচনাকে ঘিরে আশাবাদী সুর শোনা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। একইসঙ্গে তিনি বলেন, স্থায়ী সমাধানের পথ এখনও পুরোপুরি নিশ্চিত নয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি কোন দিকে এগোয়, তা সময়ই বলবে। তাঁর মতে, আমেরিকা যে বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়েছে তার প্রায় সব ক্ষেত্রেই ইতিবাচক মনোভাব দেখিয়েছে ইরান।

ইরানের সামরিক সক্ষমতা নিয়েও কড়া মন্তব্য করেন ট্রাম্প। তাঁর দাবি, সাম্প্রতিক সংঘাতে ইরান কার্যত বড় ধরনের ধাক্কা খেয়েছে। যদিও দেশটির হাতে এখনও কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে বলে উল্লেখ করে তিনি। হুঁশিয়ারি দেন, প্রয়োজন হলে সেগুলোকেও ধ্বংস করার সক্ষমতা আমেরিকার রয়েছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, গত কয়েক সপ্তাহে ইরানের বিরুদ্ধে একাধিক সামরিক অভিযান চালানো হয়েছে। তাঁর অভিযোগ, একটি মার্কিন জাহাজের দিকে ড্রোন পাঠানোর জবাবে টানা কয়েক দফা হামলা চালায় আমেরিকা। পরিস্থিতি অনুযায়ী একাধিক রাত ধরে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন: অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দোহার বৈঠকে মূলত হরমুজ প্রণালিতে নিরাপদে নৌ-চলাচল এবং ইরানের আটকে থাকা তহবিল মুক্ত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এগুলো আগের সমঝোতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে। কাতারের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সৎকার সম্পন্ন হওয়ার পর পরবর্তী বৈঠকের আয়োজন করা হবে। আগামী ৯ জুলাই তাঁর মৃতদেহ সৎকার হবে। এদিকে ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিষয়েও অগ্রগতি হচ্ছে। তাঁর দাবি, এই ইস্যুই দুই দেশের সাম্প্রতিক সংঘাতের অন্যতম প্রধান কারণ ছিল এবং এখন তা সমাধানের পথে এগোচ্ছে। তবে রয়টার্স সূত্রে খবর, দোহার সাম্প্রতিক বৈঠকে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও বিস্তারিত আলোচনা হয়নি। কারণ ওই বৈঠকের মূল লক্ষ্য ছিল প্রযুক্তিগত ও বাস্তবায়ন-সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জানিয়েছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাদা পর্যায়ে আলোচনা হবে। তাঁর বক্তব্য, আমেরিকা বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং খুব তাড়াতাড়ি এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে। সূত্রের খবর, দোহায় মার্কিন ও ইরানি প্রতিনিধিরা সরাসরি মুখোমুখি না বসে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে পৃথক বৈঠক করেছেন। কূটনৈতিক এই প্রক্রিয়ার মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের অচলাবস্থা কাটানোর চেষ্টা চলছে।

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের