অলৌকিক! ভেনেজুয়েলায় আটদিন বাদে ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার যুবক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অলৌকিক বললেও যেন কম হয়! ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলেন এক ব্যক্তি। যা উদ্ধারকারীদের কাছেও বিস্ময়কর। উদ্ধারকারীদের কথায় এমন ঘটনা সত্যিই বিরল। উদ্ধার হওয়া ব্যক্তির নাম হার্নান আলবার্তো গিল ফ্লোরেস (৪৪)। ভেনেজুয়েলার লা গুয়েরা শহরের একটি শপিং মলের পার্কিং এলাকায় প্রায় ২৯ ফুট উঁচু ধ্বংসস্তূপের নিচে আটকে ছিলেন তিনি। নয়তলা ভবনটি ভূমিকম্পে ভেঙে পড়ার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্থানীয় উদ্ধারকারী দলের পাশাপাশি আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও দিনরাত চেষ্টা চালিয়ে অবশেষে বৃহস্পতিবার (৩ জুলাই) তাঁকে নিরাপদে বের করে আনেন। 

এই উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় চিলির ফায়ার ব্রিগেড। তাদের দাবি, পরপর দুটি ভূমিকম্পের আট দিন পর উদ্ধার হলেও ফ্লোরেসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপ কেটে তার কাছে পৌঁছতে উদ্ধারকারীদের টানা প্রায় ৭০ ঘণ্টা কাজ করতে হয়েছে। ফ্লোরেসের স্ত্রী গুসবিমার গঞ্জালেস জানান, দুর্ঘটনার পর থেকে পরিবারের প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চয়তা আর আতঙ্কে ভরা। তিনি প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু স্বামী জীবিত রয়েছেন এই খবর পাওয়ার পর যেন নতুন করে সাহস ফিরে পান। তাঁর কথায়, ফ্লোরেস অসম্ভব মানসিক শক্তি নিয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন। বাড়িতে সন্তানরাও অধীর আগ্রহে বাবার ফেরার অপেক্ষায় রয়েছে। জানা গিয়েছে, ফ্লোরেস ওই শপিং মলে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। উদ্ধারকাজের সময় বুধবার একটি বিশেষ সার্চ ক্যামেরা ধ্বংসস্তূপের নিচে পাঠানো হয়। সেই ক্যামেরাতেই প্রথম তাকে শনাক্ত করা হয়। পরে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কংক্রিটের স্তূপের মাঝাখানে তৈরি হওয়া একটি সরু ফাঁক দিয়ে তিনি আঙুল নেড়ে নিজের উপস্থিতির সংকেত দিচ্ছেন।
উদ্ধারকারী দল জানিয়েছে, তার অবস্থান নিশ্চিত হওয়ার পর থেকেই নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছিল। পাইপ এবং সিরিঞ্জের সাহায্যে তার কাছে জল, খাবার ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হয়, যাতে উদ্ধার না হওয়া পর্যন্ত তিনি বেঁচে থাকতে পারেন। উদ্ধারের আগের একটি ভিডিওতে দেখা যায়, ধ্বংসস্তূপের ফাঁক থেকে ফ্লোরেসের মাথা ও কাঁধের কিছু অংশ বাইরে বেরিয়ে রয়েছে। তাঁর মুখে অক্সিজেন মাস্ক ছিল এবং দীর্ঘ সময় আটকে থাকার কারণে চোখ দু’টি লাল হয়ে উঠেছিল। চিলি ফায়ার সার্ভিসের মতে, পুরো অভিযান ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ ধসে পড়া ভবনটি যে কোনও মুহূর্তে আরও ভেঙে পড়তে পারত। উদ্ধারকারীদের মাথার ওপর থেকে লাগাতার কংক্রিট ও ইটের টুকরো পড়ছিল, তবুও তাঁরা অভিযান চালিয়ে যান। জাতিসংঘের দুর্যোগ পর্যালোচনা ও সমন্বয় দলের সদস্য সেবাস্টিয়ান মোকরকুয়ে জানান, ভূমিকম্পের সাত দিনেরও বেশি সময় ধরে পরে কাউকে জীবিত উদ্ধার করা সত্যিই অলৌকিক বিষয়। সাধারণত ভূমিকম্পের পর প্রথম ৭২ ঘণ্টাকেই জীবিত মানুষ উদ্ধারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয়। এরপর শরীরে জলের ঘাটতি এবং অন্যান্য জটিলতার কারণে বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত কমে যায়। সেই পরিস্থিতিতে ফ্লোরেসের জীবিত উদ্ধার হওয়া উদ্ধারকারীদের কাছেও এক বিস্ময়কর সাফল্য।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়