চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ল্যাব পরীক্ষায় ফেল, আমেরিকা থেকে ৩৪ হাজার ওষুধ ফেরাচ্ছে সানফার্মা

আন্তর্জাতিক ডেস্ক:  মার্কিন ল্যাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি সানফার্মার হাই ব্লাড প্রেসার কমানোর ওষুধ। তারা আমেরিকার বাজার থেকে সব ওষুধ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে।  বাজার থেকে তারা তুলে নিচ্ছে ডিলটিয়াজে হাইড্রোক্লোরাইড। আমেরিকায় বিক্রির জন্য তারা ৩৪ হাজার ছেড়েছিল। ওষুধ পরীক্ষা করা হয়েছিল গত ১৩ জানুয়ারি। ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রিপোর্টে বলা হয়েছে সংস্থার তৈরি ওষুধের  কার্যকারিতা খতিয়ে দেখতে নমুনা পরীক্ষার জন্য় নেওয়া হয়েছিল। রিপোর্ট নেগেটিভ। রিপোর্টের কথা তারা সানফার্মাকে জানিয়ে দিলে তারা আমেরিকার বাজার থেকে ৩৪ হাজার ওষুধ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

এই সানফার্মার বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরির অভিযোগ উঠেছিল। অভিযোগ তোলে উএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সে দফায় সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল জীবনদায়ী ওষুধ তৈরির জন্য যে সব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সান ফার্মা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না যাওয়ার। ফলে, তাদের তৈরি পণ্যে মিলেছে মাইক্রোবায়োলজিক্যাল পদার্থ, যা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে ফের সংবাদের শিরোনামে সান ফার্মা। জানা গিয়েছে, ডিলটিয়াজে হাইড্রোক্লোরাইড শুধুমাত্র উচ্চরক্তচাপ কমানো ছাডা়ও বুকে ব্য়থা কমাতে ও হ্রদযন্ত্র সচল করে রাখতেও ব্যবহার করা হয়। 

২০২১-য়েও সংস্থার তৈরি ওষুধ নিয়ে আপত্তি জানায় ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে

আরও পড়ুন এবার গুজরাতের সান ফার্মার বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরির অভিযোগ

Published by:

Share Link:

More Releted News:

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

যুদ্ধবিরতি চুক্তি না হলে ইরানে প্রচুর বোমা পড়বে, হুঁশিয়ারি ট্রাম্পের

নর্থ ক্যারোলিনাতে ঝগড়া চলাকালীন চলল গুলি, নিহত ২, আহত বহু

৬০ হাজার বিষধর সাপ লালন-পালন করে বছরে ১.৩৫ কোটি আয় চিনা তরুণীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ