গুপ্তচরগিরির অভিযোগে ১০ রুশ কূটনীতিবিদকে দেশ ছাড়ার নির্দেশ নেদারল্যান্ডসের

পাশাপাশি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত ডাচ দূতাবাসও বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পরে্ই রাশিয়ার সঙ্গে নেদারল্যান্ডসের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি এবার মস্কোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে নেদারল্যান্ডস। গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে শনিবারই নেদারল্যান্ডসের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বেশ কয়েকজন রুশ কূটনীতিবিদকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অবস্থিত ডাচ দূতাবাসও বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে।

নেদারল্যান্ডসের বিদেশমন্ত্রী হোপকে হোয়েকস্ট্রা বার্তা সংস্থা ‘জিনহুয়া’কে জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভীষণ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মস্কোয় ডাচ দূতাবাসে কর্মরত একাধিক কূটনীতিবিদকে দেশে ফেরানো হয়েছে।  মস্কোতে ডাচ দূতাবাসে যতক্ষণ কূটনীতিবিদ রয়েছেন হেগ-এ রাশিয়ার দূতাবাসেও সমসংখ্যক কূটনীতিবিদকে রাখার অনুমতি দেওয়া হচ্ছে। তাই ১০ রুশ কূটনীতিবিদকে অবিলম্বে নেদারল্যান্ডস ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের মার্চে গুপ্তচরগিরির দায়ে ১৭ রুশ কূটনীতিবিদকে বহিষ্কার করেছিল নেদারল্যান্ডস সরকার। পাল্টা হিসেবে ১৫ ডাচ কূটনীতিবিদকে দেশ থেকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিল মস্কো।

নেদারল্যান্ডসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটায় আগামী ২১ ফেব্রুয়ারি থেকে হেগ-এ থাকা বাণিজ্য অফিস বন্ধের সিদ্ধান্ত আগেই ঘোষণা করেছিল রুশ বিদেশ মন্ত্রক। এদিন ডাচ বিদেশ মন্ত্রী জানান, ‘সেন্ট পিটার্সবার্গে থাকা ডাচ দূতাবাসও বন্ধ করে দেওয়া হচ্ছে। যদিও মস্কোয় থাকা দূতাবাস বন্ধ করার কোনও পরিকল্পনা আপাতত নেই।’ হোয়েকস্ট্রার কথায়, ‘রাশিয়ার সঙ্গে যোগাযোগ যাতে চিরতরে ঘুচে না যায় তার জন্য ওই দূতাবাস চালু রাখা হবে। কেননা, কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়।’

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা