সৌদিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহতদের ৮ জনই বাংলাদেশি

সোমবার মক্কা যাওয়ার পথে আসির প্রদেশে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সৌদি আরবের মক্কার কাছে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে আটজনই বাংলাদেশি নাগরিক। আজ মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছেন সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস। নিহতদের মরদেহ দেশে ফেরানোর জন্য সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে বলে দূতাবাসের এক আধিকারিক জানিয়েছেন।

গতকাল সোমবার ওমরাহ পালন করতে মক্কা যাওয়ার পথে আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগকারী সড়কে দুর্ঘটনার কবলে পড়ে হজযাত্রী বোঝাই একটি বাস। ব্রেক কাজ না করায় যাত্রী বোঝাই বাসটি প্রথমে একটি সেতুতে গিয়ে ধাক্কা মারে। পরে উল্টে গিয়ে আগুন ধরে যায়। ২০ যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর জখম হন ২৯ যাত্রী। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনার পরেই সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাসটিতে বিভিন্ন দেশের যাত্রীরা ছিলেন। যদিও নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। মঙ্গলবার বিকেলেই সৌদি কর্তৃপক্ষের তরফে বাংলাদেশ দূতাবাসকে জানানো হয়, দুর্ঘটনায় নিহত ২০ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশের নাগরিক। যদিও মৃতদের পরিচয় এখনও প্রকাশ করেনি বাংলাদেশি দূতাবাস।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা