দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

BREAKING: ‘এনাফ ইজ এনাফ’, রাশিয়াকে এবার হুমকি জাতিসঙ্ঘের মহাসচিবের

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: নিরপেক্ষতার মুখোশ আর ধরে রাখতে পারলেন না মার্কিন যুক্তরাষ্ট্রের তাঁবেদার হিসেবে পরিচিত জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্দেশে নজিরবিহীনভাবে সাধারণ সভার বৈঠক ডেকেছিলেন তিনি। আর সোমবার বৈঠকের শুরুতে ভাষণ দিতে গিয়ে সরাসরি ইউক্রেনের পক্ষ নিয়ে রাশিয়াকে হুমকি দিয়ে জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, ‘যুদ্ধ কোনও সমস্যার সমাধান নয়। অবিলম্বে হামলা বন্ধ করুন। এনাফ ইজ এনাফ। ইউক্রেনের নিরীহ নাগরিকদের মৃত্যু কিছুতেই মেনে নেওয়া হবে না।’ এদিন সাধারণ সভার শুরুতে ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে এক মিনিটের নীরবতাও পালন করা হয়। 

রুশ-ইউক্রেন সঙ্ঘাত থামানোর চেষ্টা না করে প্রথম থেকেই নিরপেক্ষতাকে বিসর্জন দিয়ে মার্কিন তাঁবেদার হিসেবে পরিচিত ইউক্রেনের পক্ষ নিয়েছেন জাতিসঙ্ঘের মহাসচিব অআন্তোনিও গুতেরেস। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে তড়িঘড়িই আমেরিকার নির্দেশে নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছিলেন তিনি। কিন্তু ওই বৈঠকে রাশিয়া ভেটো দেওয়ায় আমেরিকার আনা নিন্দা প্রস্তাব পাস করা যায়নি। ওই বৈঠকে ভোটদানে বিরত ছিল ভারত, চিন ও সংযুক্ত আরব আমিরাত।

নিরাপত্তা পরিষদের সভায় রাশিয়াকে কোনঠাসা করার চেষ্টা ভেস্তে যাওয়ার পরেই রাজনৈতিক প্রভু জো বাইডেনের নির্দেশে সোমবার নজিরবিহীনভাবে সাধারণ সভার বৈঠক ডাকেন জাতিসঙ্ঘের মহাসচিব। বৈঠকে সংস্থার সদস্য ১৯৩টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতেই ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে দায়ি করেন গুতেরেস। তিনি দাবি করেন, গত পাঁচদিনে হামলায় ইউক্রেনের সাত শিশু সহ ১০২ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। তার পরেই রাশিয়াকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘এনাফ ইজ এনাফ। সাধারণ মানুষের প্রাণহানি কিছুতেই মেনে নেওয়া হবে না। অবিলম্বে হামলা বন্ধ করুন।’

জাতিসঙ্ঘ যে ইউক্রেনের পাশে থাকবে সে কথা জানিয়ে মহাসচিব গুতেরেস বলেন, ‘আমি ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমির জেনেস্কিকে আশ্বাস দিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে যে সাহায্যের দরকার হবে, সব করা হবে। ইউক্রেনের পাশেই থাকবে জাতিসঙ্ঘ।’

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ