IMRAN: গদি ধরে মারো টান, রাজা হবে খান খান – ডাক উঠল পাকিস্তানে

জুম্মার নমাজ শেষের পর পথে নামার আর্জি দলের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইমরানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তান অচল করার ডাক দিল তাঁর দল তেহরিক-ই-ইনসাফ। প্রাক্তন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, আজ শুক্রবারের নমাজ শেষ হওয়ার পরে পরেই পাকিস্তানের প্রতিটি নাগরিক দেশ অচল করতে পথে নামুক। আন্দোলনের লক্ষ্য একটা শাসকদলকে ক্ষমতাচ্যূত করা। সেই সঙ্গে ইমরান সুস্পষ্টভাবে যে সব দাবি তুলেছেন সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন বজায় রাখার জন্য দেশবাসীর কাছে আর্জি জানিয়েছেন।

দলের অন্যতম শীর্ষনেতা শিরিন মার্জির দাবি, পাক প্রধানমন্ত্রী এই প্রাণঘাতী হামলার জন্য যে তিনজনের নাম বলেছেন, তাদের অবিলম্বে পদ থেকে সরিয়ে দিতে হবে। অন্যদিকে, শাহ কুরেশি বলেছন, ইমরান আন্দাজ করেছিলেন তাঁর ওপর হামলা হওয়ার সম্ভাবনা প্রবল। সেটা অনুমান করার পরেও তিনি প্রস্তাবিত কর্মসূচি প্রত্যাহার করতে রাজি ছিলেন না। উল্টে হামলার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন। হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাক-পঞ্জাব বার কাউন্সিল আজ শুক্রবার আদালত বয়কট করেছে।

ইমরানের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তান-তেহরিক-ইনসাফের নেতা-কর্মী শুক্রবার সকাল থেকেই পথে নেমেছেন। কোনও কোনও জায়গা থেকে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়েছে বলে খবরে প্রকাশ। দলের এই কর্মসূচিকে সমর্থন করেছে আওয়ামি মুসলিম লিগ। আজ শুক্রবার এখানকার বিখ্যাত লাল হাভেলির সামনে তারা এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে, তার জন্য নিরাপত্তা ব্যবস্তা ঢেলে সাজানো হয়েছে।

আরও পড়ুন ২০ বছরের ছাত্রীর সঙ্গে সাতপাঁকে বাধা পড়লেন ৫২ বছরের শিক্ষক

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা