দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন ইমরান

আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ভাষণ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতাল থেকেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ সূত্রে পাওযা খবর উদ্ধৃত করে দ্য ডন এই খবর প্রকাশ করেছে। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা দলের শীর্ষনেতাকে দেখতে এদিন পাকিস্তান-তেহরিক-ইনসাফের বেশ কয়েকজন নেতা-কর্মী হাসপাতালে তাঁকে দেখতে যান। হাসপাতালেই তাদের সঙ্গে একদফা বৈঠক করেন ইমরান। দুপুর একটা নাগাদ বৈঠক ডাকেন কোর কমিটির। ওই বৈঠকেই প্রাক্তন পাক প্রধানমন্ত্রী জানান, হাসপাতাল থেকে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ভিডিয়ো কনফারেন্সে বক্তব্য রাখবেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী কী বলেন সে দিকে তাকিয়ে যেমন শাসক শিবির, তাকিয়ে তাঁর দলের কয়েক হাজার নেতা-কর্মী। পাক রাজনৈতিকমহল নিশ্চিত, সরকার বিরোধী আন্দোলন বজায় রাখা আর্জি জানাতে চলেছেন ইমরান খান।

প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওযার পর থেকে শাসকদলের বিরুদ্ধে তাঁর স্বর ছিল সপ্তমে। তিনি জানিয়ে দিয়েছিলেন, গদি থেকে দুর্নীতিগ্রস্ত শেহবাজ অ্যান্ড কোম্পানিকে উৎখাত না করা পর্যন্ত না তিনি থামবেন না থামবে তাঁর আন্দোলন। শুক্রবার সকালে দলীয় নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠকে সেই বার্তাই দিয়েছেন ইমরান। জাতির উদ্দেশ্যে ভাষণ সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই মনে করছে পাকিস্তানের রাজনৈতিকমহল।

এদিকে, ইমরানের ওপর হামলার জেরে পাকিস্তানের নানা প্রান্ত থেকে বিক্ষোভের খবর মিলেছে। ইমরানের কর্মী-সমর্থকেরা রাস্তা নেমে প্রতিবাদ দেখান। দাবি তোলেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের পদত্যাগ। বিক্ষোভ সামাল দিতে পুলিশকে রীতিমতো বেগ পেতে হয়েছে।এটা ধরে নেওয়া যেতে পারে, ইমরানের ওপর হামলার জেরে আগামী কয়েকদিন পাকিস্তান রীতিমতো তপ্ত থাকবে।

আরও পডু়ন IMRAN: গদি ধরে মারো টান, রাজা হবে খান খান – ডাক উঠল পাকিস্তানে

 

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা