দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Ukraine: রুশ ক্ষেপণাস্ত্র হানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ। রুশ সেনা কিয়েভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। কতজন প্রাণ হারিয়েছেন, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। তবে হামলা হয়েছে জনবহুল এলাকায়। ফলে, বহু মানুষের মৃত্যুর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ক্রিশমাস উপলক্ষ্যে সকালে বন্ধ ছিল সাইরেন। বিশ্ববাসীর সঙ্গে ক্রিশমাস পালনে মেতে ওঠে ইউক্রেনবাসী।

ক্রিশমাস উপলক্ষ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি দেশবাসীকে বার্তা দিয়েছেন। জানিয়েছেন,  ইউক্রেন সেনা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চালিয়ে যাবে। সেই ভিডিয়ো বার্তার পরেই রুশ সেনা কিয়েভের ওপর হামলা চালিয়েছে। বিস্ফোরণের খবর পাওয়ার পরে পরেই প্রেসিডেন্টে জেলেনস্কি দেশবাসীকে বাঙ্কারে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিয়েভ ছাড়াও সাইরেনের আওয়াজ শোনা গিয়েছে ইউক্রেনের অন্যান্য় প্রান্ত থেকেও। 

রুশ প্রেসিডেন্ট পুতিন আগেই জানিয়েছিলেন, ক্রিশমাসেও সেনা অভিযান বন্ধ হবে না। সেটা যে নিছক কথার কথা নয়, বিশ্বকে সেই বার্তাই দিলেন রুশ প্রেসিডেন্ট। জানা গিয়েছে, বিস্ফোরণ হয়েছে পর পর দুইবার। একটি বিস্ফোরণ রাজধানীতে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় কিয়েভে একটি নদী তীরবর্তী এলাকায়। আকাশে চক্কর কাটতে দেখা যায় রাশিয়ার একটি মিগ -৩১ যুদ্ধ বিমান ও একটি IL-76 A-50U বিমান। দুটি বিমান থেকে এক যোগে সাঁড়াশি আক্রমণ চলে। ইউক্রেন সেনবাহিনীর আশঙ্কা, চলতি সপ্তাহে বেলারুশ থেকে আরও বড় ধরনের হামলা চালাবে রুশ সেনা। সেই আক্রমণ প্রতিহত করার চিন্তাভাবনা শুরু হয়েছে। 

আরও পড়ুন ইউক্রেনের সঙ্গে রাশিয়াকে আলোচনায় বসার পরামর্শ ভারতের বিদেশমন্ত্রীর

Published by:

Share Link:

More Releted News:

মোল্লা ইউনূসের নিয়োগ করা দুই রাষ্ট্রদূতের চাকরি খেয়ে নিলেন তারেক রহমান

ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব, বিশ্বজুড়ে বাড়ছে কন্ডোমের দাম

হরমুজ প্রণালিতে তিনটি জাহাজ আটক করল ইরান, একটির গন্তব্য় ছিল গুজরাত

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী, পতনের মুখে বলেন্দ্র শাহের সরকার?

বিদেশে গিয়েই এমন কাণ্ড! চুরি করতে গিয়ে ধরা পড়লেন ভারতীয় পর্যটকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ